দারুণ জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করলো সালমারা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরি ও বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ নারী দল।
গতরাতে টুর্নামেন্টের উদ্বোধনী দিন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। ৫৩ বলে ৬৭ রান করেন নিগার।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ২৬ বলে ২৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও মুরশিদা খাতুন। জুটিতে ১৬ বলে ১৬ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন মুরশিদা। ইনিংসে ৩টি চার মারেন তিনি।
মুরশিদার বিদায়ের পর জুটি বাঁধেন শামিমা ও নিগার। টি-টোয়েন্টি মেজাজে খেলতে পারেননি তারা। তবে বলের সালে পাল্লা দিয়ে রান তুলেছেন শামিমা ও নিগার। দ্বিতীয় উইকেটে ৬১ বলে ৬২ রান যোগ করেন এই জুটি।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সেটি হাতছাড়া করেন শামিমা। ৭টি চারে ৪০ বলে ৪৮ রান করে আউট হন শামিমা।
শামিমা না পারলেও ৪৭ বলে হাফ-সেঞ্চুরির দেখা পান নিগার। ইনিংসের শেষ বলে আউট হন হওয়ার আগে ৫৩ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা মারেন নিগার। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। এছাড়া সোবহানা মোস্তারি ৪ ও রিতু মনি অপরাজিত ৩ রান করেন।
১৪৪ রানের টার্গেট দিয়ে আয়ারল্যান্ডকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ৫ রানের মধ্যে আয়ারল্যান্ডের ২ উইকেট তুলে নেন সালমা খাতুন ও সানজিদা আকতার মেঘলা।
পরবর্তীতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠলেও বাংলাদেশের বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলতে পারেনি আয়ারল্যান্ড। এক পর্যায়ে ১২ ওভার শেষে ৩ উইকেটে ৬৩ সংগ্রহ দাঁড় করায় আইরিশ মেয়েরা। এতে শেষ ৮ ওভারে ৮১ রানের দরকার পড়ে আইরিশদের।
কিন্তু ৬৬ রানের ব্যবধানে আয়ারল্যান্ডের পরের ৭ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন দলের বোলাররা। ২ বল বাকী থাকতে ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন এইমার রিচার্ডসন।
বাংলাদেশের সালমা ৩টি, মেঘলা-নাহিদা আকতার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নিগার।
গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে নিগার-সালমারা।
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











