দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে প্রায় ১৪ হাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর দেশব্যাপী শুরু হতে যাচ্ছে। এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার মোট ১ লাখ ১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
রোববার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৪ হাজার। এক বছরে এই বোর্ডে ৪টি কলেজের সংখ্যা বাড়লেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১টি কমেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগেরে আটটি জেলার ৬৭৪টি কলেজের ১ লাখ ১ হাজার ৮৮২জন পরীক্ষার্থী ২০২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৫১ হাজার ৩২২ জন ছাত্র ও ৫০ হাজার ৫৬০ জন ছাত্রী রয়েছে। মানবিক বিভাগে ৬৭ হাজার ২৮৭ জনের মধ্যে ৩১ হাজার ১৮৫ জন ছাত্র ও ৩৬ হাজার ১০২ জন ছাত্রী, ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩২১ জনের মধ্যে ৬ হাজার ৫৬৯ জন ছাত্র ও ৩ হাজার ৭৫২ জন ছাত্রী রয়েছে, বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ২৭৪ জনের মধ্যে ১৩ হাজার ৫৬৮ জন ছাত্র ও ১০ হাজার ৭০৬ জন ছাত্রী।
এ ছাড়া গত বছর দিনাজপুর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন। গত বছরের তুলনায় এবছর শিক্ষার্থী কমেছে ১৩ হাজার ৯১৩ জন। তবে গত বছরের তুলনায় ৪টি কলেজের সংখ্যা বাড়লেও পরীক্ষা কেন্দ্র ১টি কমেছে। গত বছর ৬৭০টি কলেজ ছিল। আর পরীক্ষা কেন্দ্র ছিল ২০৩টি।
এদিকে দিনাজপুর জেলায় ৪২টি কেন্দ্রে ১৯ হাজার ৮৬১ জন, রংপুর জেলার ৩৯টি কেন্দ্রে ২২ হাজার ২৭১জন, লালমনিরহাট জেলায় ১১টি কেন্দ্রে ৬ হাজার ৪৭৭ জন, গাইবান্ধা জেলায় ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৫৯৬ জন, নীলফামারী জেলায় ২৪টি কেন্দ্রে ১২ হাজার ১৮৯ জন, কুড়িগ্রাম জেলায় ২৪টি কেন্দ্রে ১০ হাজার ৭৮৭ জন, পঞ্চগড় জেলায় ১২টি কেন্দ্রে ৬ হাজার ৩০৪ জন ও ঠাকুরগাঁও জেলায় ২০টি কেন্দ্রে ৯ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষায় অংশ নেবেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

