নারী সাংবাদিককে চুম্বন করে নির্বাসিত বক্সার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
লাইভ ইন্টারভিউয়ের সময় নারী সাংবাদিককে আচমকাই চুম্বন করে নির্বাসিত হলেন বুলগেরিয়ান হেভিওয়েট বক্সার কুবরত পুলেভ৷ তাকে নির্বাসনের কথা জানান ক্যালিফোর্নিয়ার বক্সিং চিফ৷ শুধু তাই নয়, ক্যালেফোর্নিয়া স্ট্রেট অ্যাথলেটিক কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
ক্যালিফোর্নিয়া স্ট্রেট অ্যাথলেটিক কমিশন অর্থাৎ সিএসএসি-র তরফ থেকে জানানো হয়, ‘ক্যালিফোর্নিয়ার হয়ে ফাইটে লড়াইয়ের আগে কুবরত পুলেভকে কমিশনের সামনে হাজির হতে হবে৷’
রোমানিয়ার বোগদান দিনুর বিরুদ্ধে বাউট জিতে উঠে ভেগাস স্পোর্টস ডেলি’র নারী সাংবাদিক জেনিফার রাভালো, যিনি সাংবাদিকমহলে জেনি সুশি নামে পরিচিত, তাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন পুলেভ৷ সাক্ষাৎকারের শেষে ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়া যাওয়ার ঠিক আগের মুহূর্তে ওই নারী সাংবাদিককে জোরপূর্বক চুম্বন করেন বুলগেরিয়ান বক্সার৷
বিষয়টি জেনিফার হাসি মুখে মানিয়ে নিলেও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি৷ জোর করে চুমু দেওয়ার জন্য তারকা বক্সারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়৷ বিতর্কের মুখে পুলেভ নিজের কৃতকর্মের একটা সাফাই দেন সোশ্যাল মিডিয়ায়৷ সরাসরি ক্ষমা না-চাইলেও টুইটারে অনুরাগীদের উদ্দেশ্যে ঘটনার পিছনে যে অন্য গল্প লুকিয়ে রয়েছে, তা জানান দেওয়ার চেষ্টা করেন বুলগেরিয়ান বক্সার৷
নিজের অফিসিয়াল টুইটার পেজে পুলেভ লেখেন, ‘আপনারা হয়ত একটি ভিডিও ক্লিপে দেখেছেন যে শনিবার রাতে আমি বাউট জিতে সাক্ষাৎকার দেওয়ার পর এক নারী সাংবাদিককে চুমু দিয়েছি৷ ওই রিপোর্টার জেনি আসলে আমার একজন বন্ধু৷ সাক্ষাৎকার দেওয়ার পর আমি এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে, ওকে চুমু দিয়ে বসি৷ সেই রাতেই আমার অন্যান্য বন্ধুদের সঙ্গে পোস্ট ম্যাচ সেলিব্রেশনেও হাজির ছিল জেনি৷ ভিডিওতে দেখেছেন নিশ্চই, চুমু দেওয়ার পরে আমাদের উভয়ের মুখেই হাসি ছিল এবং একে অপরকে ধন্যবাদও জানিয়েছি৷ এর বাইরে অন্য কোনও উদ্দেশ্য ছিল না৷’
উত্তরে রাভালো জানান, ‘পার্টিতে অনান্য বক্সারদের ইন্টারভিউ করার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ ভোরের দিকে পার্টিতে যোগ দিয়েছিলেন পুলেভ৷ ওখানেই ও আমাকে ইন্টারভিউ থেকে কিসিং দৃশ্য বাদ দিতে বলেন৷ কিন্তু আমি সেটা করিনি৷ কারণ আমি চাই লোকেরা দেখুক ও আমার সঙ্গে কী করেছে৷ এর জন্য ওই দায়ি৷’
পুরো ঘটনার কথা উল্লেখ করে এক বিবৃতি দিয়ে রাভালো আরও জানান, ‘ইন্টারভিউ চলার সময়ই পুলেভ জড়িয়ে ধরে আমার লিপে কিস করেন৷ আমি এতটাই মর্মাহত হয়েছিলাম যে, কী করব ভেবে পাইনি৷ এর পর পাশে টেবলে গিয়ে আমি যখন আমার ব্যাকপ্যাক খুলে রাখছিলাম, তখনই ও আমার পিছনে গিয়ে দু-হাত দিয়ে উরু টিপে ধরে৷ তার পর কোনও কিছু না-বলে হাসতে হাসতে বেড়িয়ে যায়৷ এর পরই আমি পুলেভকে তার অপেশাদার কাজকর্মের জন্য শিক্ষা দেওয়ার জন্য তৎপর হই৷ যাতে ও ভবিষ্যতে কোনও নারী সাংবাদিকের সঙ্গে যেন এমন ঘটনা না-ঘটে৷’
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











