পাঠ্যবই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: দীপু মনি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে তথ্য পাঠ্যবইয়ে নেই সেই তথ্য আছে বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে ও অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যাচারকে কখনোই প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি ভুল থাকে আমরা সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে তা সংশোধন করবো। ভুল যেখানে যেখানে দেখা গেছে আমরা ইতোমধ্যে তা সংশোধন করেছি। কেউ অপপ্রচার এবং গুজবে কান দেবেন না। যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের কার্যক্রম চালু হয়েছে। সেই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা, মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে। আমাদের লক্ষ্য হলো আমাদের শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হবে। সেজন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে। আজকের এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করছে তারা তাদের শ্রেষ্ঠত্বের পরিচয় দেবে।
দীপু মনি বলেন, স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা একটি দুরুহ কাজ, সময়সাপেক্ষ কাজ। পাঠ্যবইয়ে কোথাও কোথাও ভুল হয়েছে, সেগুলো সংশোধন করা হয়েছে। আরও যদি ভুল চিহ্নিত হয় সেগুলোও সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। এ ভুল সংশোধনের জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তবে যেখানে ভুল নেই, সেখানে কথিত ভুলের কথা বলে যারা এক শ্রেণির অপশক্তি মিথ্যাচার, অপপ্রচার করছে, তারা এই দেশটিকে পিছিয়ে দিতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড.আহসান হাবিব।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

