প্রযুক্তি ব্যবহারে শহর ও গ্রামের বৈষম্য দূর করা যায়:
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। তারুণ্যের অন্যতম শক্তিই হচ্ছে প্রযুক্তি। তবে প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে যেন গ্রাম ও শহরের মধ্যে কোন বৈষম্য না থাকে, সেদিকে দৃষ্টি দিতে হবে। তারা নিজের দেশসহ বিশ্বের উন্নয়ন করতে বদ্ধ পরিকর। আমরা তৈরি হবো তা নয়, আমরা তৈরি হচ্ছি এবং হয়েছি। আমরা শুধু প্রযুক্তি ব্যবহারের কথা বলছি না, আমরা এখন প্রযুক্তি উদ্ভাবনীর কথা বলছি।
তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে আমরা বৈষম্য দূর করতে পারি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামাজিক নানা দেয়াল ভেঙে ফেলতে পারছি। ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। তারুণ্যের অন্যতম শক্তিই হচ্ছে প্রযুক্তি। তবে প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে যেন গ্রাম ও শহরের মধ্যে কোন বৈষম্য না থাকে, সেদিকে দৃষ্টি দিতে হবে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেকোনো বিষয়ের ভালোর ব্যবহারের সঙ্গে খারাপ ব্যবহার থাকে। প্রযুক্তি বান্ধব হবো। প্রযুক্তিকে আমরা বশ করবো প্রযুক্তি যেন আমাদের বশ না করে। ডিভাইসের পণ্য হওয়া যাবে না। ডিভাইস যেন আপনার জীবনকে দখল করতে না পারে তার জন্যে প্রত্যেকে সচেতন থাকতে হবে। নিরাপত্তার দিকে আপনাদের সচেতন থাকতে হবে। প্রযুক্তি ব্যবহার করবো কিন্তু প্রযুক্তির পণ্য আমরা হবো না।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
সাংবাদিক এমঅর ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর স্টেডিয়ামে এসে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর ৪টি প্যাভিলিয়নে ক্যাটাগরি ভিত্তিক ৭০টি স্টল স্থান পায়।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

