প্রয়াত শিশু কন্যাকে স্মরণ স্পেন কোচের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
জার্মানির বিপক্ষে গত রাতে ড্র করেছে স্পেন, চলে গেছে নিজেদের ‘ই’ গ্রুপ শীর্ষেও। তবে কোচ লুইস এনরিকে মার্টিনেজ গার্সিয়ার জন্য দিনটা স্পেশাল ছিল আরও একটা কারণেও। শিশু কন্যা জানা মার্টিনেজেরও জন্মদিন ছিল এদিন, যে তিন বছর আগে পরপারে জমিয়েছে ক্যানসারের কাছে দীর্ঘ যুদ্ধ শেষে। জার্মানি ম্যাচের পর আবেগী এক ভিডিওতে তাকে স্মরণ করলেন এনরিকে।
২০১৯ সালে ৯ বছর বয়সে বোন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে জানা। এরপর স্পেনের কোচিংও ছেড়ে দিয়েছিলেন ‘লুচো’। তবে এর মাসকয়েক পরই তিনি ফেরেন স্পেনের কোচিংয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী ভিডিওতে সেই জানাকে স্মরণ করেন এনরিকে। জানান কন্যা-বিয়োগের পর কেমন দুর্বিষহ দিন কাটিয়েছিলেন তিনি, ‘আমার পরিবারের জন্য দিনটা বেশ স্পেশাল। তার না থাকাটা এখন আমাদের জীবনের স্বাভাবিক একটা অংশই হয়ে গেছে। যদিও আমাদের মেয়ে আমাদের কাছে নেই, তবে তার কথা না ভেবে একটা দিনও পার করতে পারি না আমরা।’
‘তবে জীবন এমনই। এখানে কেবলই সুখ থাকবে না। কিন্তু আমাদের জানতে হয়, কীভাবে দুঃখের দিনগুলোকে সামাল দিতে হয়।’
২০১৯ সালের আগস্টে জানার মৃত্যুর পর কোচ এনরিকে স্পেনের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তবে ২০১৯ সালের নভেম্বরে তিনি আবারও ফেরেন কোচের দায়িত্বে। এরপর স্পেনকে ২০২০ ইউরোর সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপেও তার দল আছে বেশ ভালো অবস্থানে। জাপানের বিপক্ষে একটা পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে দলটি।
তবে জার্মানির বিপক্ষে ম্যাচের শেষ দিকে গোল হজম করে তার দল। যদিও তিনি দলের পারফর্ম্যান্সে সন্তুষ্টিই প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দিনশেষে আমাদেরকে আমাদের অবস্থান নিয়ে ভাবতে হবে। গ্রুপ অফ ডেথে দুই ম্যাচ শেষে আমরা আছি শীর্ষে। আমাদের সন্তুষ্টই হওয়া উচিত।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











