বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন রোনালদো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে আসার আগে একের পর এক বিতর্কে নাম উঠেছে তার। এমনকি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবহীন অবস্থায় জাতীয় দলের নেতৃত্ব দেয়ার মতো অদ্ভুত রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি। কিন্তু আসল লড়াইয়ে মাঠে নেমে সব বিতর্ক পেছনে ফেলে নতুন এক ইতিহাস গড়লেন পর্তুগিজ উইঙ্গার।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তির মালিক এখন রোনালদো। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের গোল করেছিলেন তিনি। এর মধ্যে ২০১৮ বিশ্বকাপেই করেছিলেন ৪ গোল। সবমিলিয়ে বিশ্বকাপে মোট ৮ গোল হলো তার। এতদিন পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির চারটি আসরে গোল করার রেকর্ডে পাশে ছিলেন রোনালদো। এবার তাদের ছাড়িয়ে গেলেন তিনি।
২০২২ বিশ্বকাপের গ্রুপ 'এইচ'-এর ম্যাচে আজ ঘানার মুখোমুখি হয়েছে পর্তুগাল। সেই সঙ্গে রোনালদোর শেষের শুরুটাও হয়ে গেল। ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকবার ঝলক দেখিয়েছেন তিনি। তবে প্রথমার্ধে জালের খোঁজ না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই লক্ষ্যভেদ করেছেন পর্তুগিজ অধিনায়ক।
ম্যাচের ৬৫তম মিনিটে ঘানার বক্সে ঢুকে পড়লেও ফাউলের শিকার হন রোনালদো। তাকে ফেলে দেন ঘানার ডিফেন্ডার সালিসু। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট কিক থেকে বুলেটগতির শটে বল জালে জড়ান রোনালদো। এ নিয়ে টানা পাঁচ বিশ্বকাপে গোল করলেন তিনি।
শুধু কি তাই, বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডে দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছেন রোনালদো। ঘানার বিপক্ষে ম্যাচটি খেলার সময় তার বয়স ৩৭ বছর ২৯২ দিন। তার চেয়ে বেশি বয়সে গোল করার কীর্তিটি ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার (৪২ বছর ৩৯ দিন) দখলে।
এছাড়া তিনটি ভিন্ন বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার রেকর্ডও গড়েছেন রোনালদো। তার কীর্তির এখানেই শেষ নয়। পর্তুগালের সবচেয়ে কম ও বেশি বয়সে গোল করার রেকর্ডও রোনালদোর দখলে। সব দল মিলিয়ে যা তৃতীয় কীর্তি। একই কীর্তি আছে ক্রোয়েশিয়ার ইভিকা ওলিচ এবং ডেনমার্কের মিকেল লাউড্রাপের দখলে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






