বীর কন্যাদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনিকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই’—নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আবেগতাড়িত এক বিবৃতিতে ছাদখোলা বাসের কথা টেনে আনেন সানজিদা আখতার।
যে বিবৃতিজুড়ে কেবল নিজেদের অনুপ্রেরণা জোগানোর চেষ্টাই ছিল। সানজিদারা ঠিকই সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে প্রথমবারের মতো জিতে নিয়েছে সাফের শিরোপা। বাঘিনীদের এমন ঐতিহাসিক কীর্তির পর তাদের ছাদখোলা বাসের স্বপ্ন পূরণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব স্তরে দাবি ওঠে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপিও বাঘিনীদের অবস্মরণীয় কীর্তির জন্য তাদের বরণ করে নিতে ছাদখোলা বাসের ব্যবস্থা করতে নির্দেশ দেন। তার নির্দেশে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর একটি বাসের ছাদ খুলে ফেলার কাজ চলছে।
কেবল ছাদ খুলে ফেলা নয় সেই বাসটির ওপরের ডেকের সিট সরিয়ে বাঘিনীদের উদযাপন করার পূর্ণ সুযোগ দিতে চায় তারা। এ ছাড়াও সাফের শিরোপাজয়ী স্টিকার এবং সাবিনা-তহুরা-কৃষ্ণাদের ছবি এবং ফুল দিয়ে সাজানো থাকবে সেই বাসটি।

বিষয়গুলো নিশ্চিত করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে মতিঝিল ডিপোতে একটি ডবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। তাদের উদযাপনের সুবিধার্থে আসনগুলোও সরিয়ে ফেলার কাজ চলছে।
এবার, বাফুফে আর ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলার বাঘিনীদের সেই ছাদখোলা বাসেই অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ঐতিহাসিক সাফজয়ী নারীদের বরণ করতে আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ছাদখোলা গাড়ি সাজানোর কাজ চলছে বিআরটিসির কমলাপুর ডিপোতে।
নেপাল থেকে সাবিনারা দেশে ফিরবে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিয়ে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।
দেশের হয়ে ইতিহাস লেখা নারীদের ছোট্ট ইচ্ছা অপূর্ণ রাখতে চান না বলেই ছাদখোলা বাসের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আরো জানান, আপনারা দেখেছেন যে সানজিদা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তারা বিজয়ী হলে হয়তো ছাদখোলা কোনো বাসে তাদের ট্রফি নিয়ে আসা হবে না। তার সে আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে। আমাদের দেশে যদিও ছাদখোলা কোনো বাস নেই ঢাকায়। তারপরও আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাদেরকে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা আমরা দেব। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের আমরা নিয়ে যাব। তাদের মনের আশা পূরণ করব।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











