ব্রাজিলে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। জরুরি কর্মীরা ধ্বংসাবশেষের মধ্য অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানায়।
জরুরি কর্মকর্তা ভিলাস বোস নিউজ সাইট জি-১ কে বলেছেন, ‘যত বেশি সময় যাবে, বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়ার সম্ভাবনা তত কম হবে। তবে আমরা সবসময় এটি মাথায় রেখে কাজ করি। ধ্বংসস্তুপের নিচে সব সময় বাতাসের পকেট থাকতে পারে।’
সাও পাওলো রাজ্য সরকারের মতে, দুর্যোগের পরেও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে।
গত সপ্তাহের শেষ দিকে রেকর্ড ঝড় সাও সেবাস্তিয়াওর মনোরম সমুদ্র সৈকত রিসোর্ট শহর এবং আশ পাশের অঞ্চলে ২৪ ঘন্টার মধ্যে পুরো ফেব্রুয়ারির চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়ংকর বন্যা এবং ভূমিধসের সূত্রপাত করেছে যা ঝুঁকিপূর্ণভাবে নির্মিত পাহাড়ী সম্প্রদায়ের বসতি ছিন্নভিন্ন করে দেয়।
সাও পাওলোর গভর্নর টারসিসিও ডি ফ্রেইতাস স্বীকার করেছেন, সরকারি আবহাওয়া সতর্কতা ব্যবস্থা ট্র্যাজেডি এড়াতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন,‘আমরা টেক্সট বার্তার মাধ্যমে ২৬ মিলিয়ন সতর্ক বার্তা পাঠিয়েছি, কিন্তু আমরা দেখেছি, এটি কার্যকর ছিল না।’
তিনি বলেন, ‘আগামী বর্ষা মৌসুমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজনকে সতর্ক করার জন্য সাইরেন থাকবে।’
ব্রাজিলের ২১৫ মিলিয়ন লোকের মধ্যে আনুমানিক ৯৫ মিলিয়ন মানুষ বন্যা বা ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে প্রধানত দরিদ্র ফাভেলা পাড়ায়।
দক্ষিণ আমেরিকার এ দেশটি সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এটি আরও খারাপ হচ্ছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার