ভূমিকম্পের ১৩ দিনের মাথায় তুরস্কে উদ্ধার অভিযান সমাপ্ত
উইমেনআই২৪ ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান শেষ হচ্ছে আজ। তবে, সিরিয়ায় এখনও চলছে ভূমিকম্প দুর্গতদের আহাজারি। প্রতিবেশী তুরস্ক ৭০টি দেশ থেকে উদ্ধারকর্মী এবং অন্যান্য সহায়তা পেলেও সিরিয়ার ক্ষতিগ্রস্ত অঞ্চলের অনেকেই সামান্যতম খাবারও পায়নি। দুই দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার ৫শ’ জন।
গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া তুরস্ক ও সিরিয়ায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ বাসিন্দা।
ভূমিকম্প আঘাত হানার ১৩ দিনের মাথায় আজ সোমবার সমাপ্ত হচ্ছে ধ্বংস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধার অভিযান। তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সন্ধান ও উদ্ধার কাজ দেশের বেশিরভাগ প্রদেশে ইতোমধ্যে শেষ হয়েছে।
ভূমিকম্পে তুরস্কের আর্থিক ক্ষতি হয়েছে ২ হাজার ৫শ’ কোটি ডলার। যা দেশটির জিডিপির ২ দশমিক ৫ শতাংশ। ভূমিকম্পে তুরস্কের ১০টি ও সিরিয়ার চারটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্ক সরকার এ পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজার বাড়ি পরিদর্শন করেছে। এর মধ্যে ৭০ হাজারের বেশি বাড়ি এখনই ভেঙে ফেলতে হবে। ভূমিকম্পে দেশটির প্রায় ৬ হাজার ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
তুরস্ক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রাথমিক ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। অভিযোগ, সেভাবে ত্রাণ পাচ্ছে না তারা।
এদিকে ইউনিসেফ জানিয়েছে, ক্ষতির মুখে পড়া মানুষদের মধ্যে ৭০ লাখই শিশু। ধ্বংসাবশেষের ভেতর হাজার হাজার শিশু মারা যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।
হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যেই রাস্তায় রাত কাটাচ্ছেন দুই দেশের মানুষ। এর ফলে তাদের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীত, তুষার ও বৃষ্টির মধ্যে জীবন চালানোর কারণে অনেকে হাইপোথারমিয়া ও শ্বাসযন্ত্রের নানা জটিলতায় ভুগছেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











