মার্কিন মডেল ধর্ষণ, ডিএনএ পরীক্ষার নির্দেশ রোনালদোর
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
নিয়মিত গোল করার পাশাপাশি গোল করিয়ে জুভেন্টাসে সময়টা দারুণ কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ব্যক্তিগত জীবনে ওলট-পালট হয়ে যাচ্ছে সব। ২০০৯ সালের যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক তরুণীর ধর্ষণের মামলায় জর্জরিত হচ্ছেন প্রতিনিয়ত। ক্যাথরিন মায়োরগ্রা নামের এক মার্কিন মডেলকে ধর্ষণের এই অভিযোগ আবার মাথা চাড়া দিয়ে ওঠে নতুন বছরের শুরুতে। এবার আর অভিযোগেই সীমাবদ্ধ নেই ঘটনাটি। পুলিশের মামলায় জড়িয়ে গেছেন পর্তুগিজ এই ফুটবলার। লাস ভেগাস পুলিশ কর্তৃপক্ষ মায়োরগ্রার পোশাকে ডিএনয়ের নমুনা পেয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।
রোনালদোর সাবেক প্রেমিক জেসমিন লিনার্ড কিছুদিন আগে টুইট বার্তায় রোনালদোকে ধর্ষক ও মানুষিক রোগী বলে আখ্যায়িত করেন। এছাড়া তাকে খুনের হুমকি দিয়েছিলেন বলে জানান যুক্তরাজ্যের এই মডেল। এছাড়া ক্যাথরিন মায়োরগ্রাকে চুপ থাকার জন্য ৩ লাখ ৭৫ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
এদিকে এই অভিযোগে রোনালদোর ডিএনএ পরীক্ষা করার পরোয়ানা জারি করে পুলিশ। এই পরোয়ানা নোটিশ ইতালির পুলিশ কর্তৃপক্ষকে পাঠিয়েছে লাস ভেগাস পুলিশ।
তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন সিআর সেভেন ও তার আইনজীবী।
রোনালদো বলেন, আমি দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ধর্ষণ একটি ঘৃণিত অপরাধ। আমি অস্বীকার করছি এ ধরণের অপরাধের সঙ্গে আমি জড়িত নই।
এছাড়া রোনালদোর আইনজীবীর মতে লাস ভেগাসে যা হয়েছিল দু’জনের সমঝোতার ভিত্তিতে।
আগামীকাল রবিবার কোপা ইতালির ম্যাচের মধ্য দিয়ে নতুন বছরে প্রথমবারের মতো মাঠে নামছে জুভেন্টাস। ১৯ ম্যাচে ১৭ জয়ে দলও রয়েছে সিরি আ লিগ টেবিলের শীর্ষে। তবে বছরের শুরুতেই এই ঘটনা রোনালদোর খেলায় প্রভাব পরে কিনা তাই দেখার অপেক্ষায় সমর্থকরা।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











