মিশিগানে মুক্তিযোদ্ধাসহ ১৬ সাংবাদিককে সম্মাননা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আমেরিকার মিশিগান রাজ্যে বাংলা গণমাধ্যমে কর্মরত ১৬ সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ কমউনিটির কল্যাণে অবদান রাখায় মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের একুশের অনুষ্ঠানে ১৬ সাংবাদিকের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেনকে। প্রবাসে সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির কল্যাণে নিরলসভাব কাজ করে অসামান্য অবদান রাখায় ডা. সৈয়দ শওকত হোসেনকে সম্মাননায় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ শওকত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মৃধা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা। স্বাগত বক্তব্য রাখেন একুশের অনুষ্ঠান উদযাপন কমিটির কোঅর্ডিনেটর শিক্ষক জাহেদ উদ্দিন জিয়া।
এছাড়ও বক্তব্যে দেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য ও বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকার।
সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন টিবিএন২৪ টেলিভিশন ও ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, এনটিভি প্রতিনিধি সেলিম আহমদ, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্মময় আচার্য্য, একই নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধা, সাপ্তাহিক ঠিকানার সৈয়দ সাহেদুল হক, মানবজমিনের হেলাল উদ্দিন রানা, বাংলা সংবাদের সম্পাদক সম্পাদক ইকবাল ফেরদৌস, সুপ্রভাত মিশিগান নির্বাহী সম্পাদক কামাল এম মোস্তফা, আরটিভি কামরুজ্জামান হেলাল, ডিবিসি টিভির আশিকুর রহমান, জনকণ্ঠের রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজ২৪ জুয়েল খান, নিউজজি২৪ সৈয়দ আসাদুজ্জামান সোহান, বাংলাভিশন সাহেল আহমদ, শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আহমেদ মুন্না, সময়ের আলোর তাসনিয়া আলভী ও সুপ্রভাত মিশিগানের স্টাফ রিপোর্টার মৃদুল কান্তি সরকার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা সাংবাদিকদের জন্য আনন্দের। এটি আজীবন মনে থাকবে। এই সম্মাননা কর্মক্ষেত্রে আরো উৎসাহিত করবে এবং ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











