ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৬:৪১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মুক্তির হত্যাকারীর ফাঁসির দাবিতে ঢাকায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৫ মে ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেত্রকোণার দশম শ্রেণির ছাত্রী মুক্তি রানী বর্মণকে নির্মমভাবে হত্যাকারী কাউসারের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। একইসাথে বরগুনার বামনা উপজেলার পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুর বহিষ্কারের দাবি জানানো হয়।

শুক্রবার প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দিপুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- কমিটির সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সুমন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দুর্জয়, গোপাল কর্মকার, বিলাশ বিশ্বাস, শিশির দাস প্রমুখ। 

সভাপতি দিপঙ্কর শিকদার দীপু বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলমান থাকায় ভুক্তভোগীরা তাদের বিচার পায় না। আইনের ফাঁক দিয়ে অপরাধীরা বের হয়ে যায়। মুক্তি রানী বর্মন সম্পূর্ণ নির্দোষ একটি মেয়ে ছিল। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারী কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন,এই ধরনের হত্যাকাণ্ড শুধু এবারই নয়,নানা সময়ে হয়ে এসেছে।এবং আমরা সবসময়ই তার প্রতিবাদ জানিয়ে এসেছি। কিন্তু তারপরেও আমরা সুষ্ঠু ও ন্যায়বিচার থেকে বঞ্চিত।