মেক্সিকোকে স্তব্ধ করে আর্জেন্টিনার স্বস্তির জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
মেসি ম্যাজিকে সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে ‘ডু অর ডাই’ ম্যাচে ঘুরে দাড়াল আর্জেন্টিনা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর আর্জেন্টিনা শেষ অবধি ২-০ গোলে হারাল মেক্সিকোকে। পয়েন্ট তালিকার তলানি থেকে লিওনেল মেসিরা উঠে এলেন দুইয়ে। জমে গেল রাউন্ড অব সিক্সটিনে ওঠার লড়াই।
অভিশপ্ত লুসাইলে জ্বলে উঠলেন লিওনেল মেসি। নিজে গোল করলেন, দলকে এগিয়ে নিলেন। পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে করালেন আরেক গোল।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা-মেক্সিকো। ‘ডু অর ডাই’ ম্যাচে একাদশে ৫ পরিবর্তন নিয়ে শুরুর একাদশ সাজান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৪-৪-২ ফর্মেশন ছিল নীল সাদার।
ডিফেন্সে নিকোলাস ওতামেন্দি ছাড়া আগের ম্যাচের কাউকেই এদিন শুরুতে নামানো হয়নি। গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস আকুনাকে খেলানো হয় নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস তাগলিয়াফিকোকে বেঞ্চে রেখে। মেক্সিকো আগের ম্যাচের দলে এনেছিল তিনটি পরিবর্তন। মেসির পর দ্বিতীয় কনিষ্ঠতম হিসেবে আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপে গোল করলেন তিনি।
প্রথমার্ধে বল নিজেদের দখলে বেশি থাকলেও পাওয়ার ফুটবল খেলতে পারেনি স্কালোনির দল। যে গতিতে বল মুভ করালে বিপক্ষ ডিফেন্সকে চাপে ফেলা যায় সেটাই করতে পারছিল না আর্জেন্টিনা। মেসি নিজেও ছিলেন নিষ্প্রভ। হাতে গুনে দুই থেকে তিনবার থ্রু বাড়াতে পেরেছেন। আসলে মেক্সিকান ডিফেন্সের ফানেলিং সিস্টেমে বিশেষ জায়গা পাচ্ছিলেন না মেসি।
ম্যাচের ৪০তম মিনিটে আবারও সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। ডি মারিয়ার নেওয়া কর্নার কিক ক্রস করে পেয়ে ডি-বক্সের মধ্যে পেয়ে যান লাউতারো মার্টিনেজ। তবে তার হেড জালের দেখা খুজে পায়নি।
তবে বিরতির ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্ডার ফাউল করে বসে বদলি হিসেবে নামা মেক্সিকোর ফরোয়ার্ড গুতিরেজকে। তবে ভেগার নেওয়া দুর্দান্ত ফ্রি কিক দুর্দান্তভাবে গ্লাভস বন্দী করেন মার্টিনেজ। এতে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় আর্জেন্টিনা। তবুও গোলের দেখা পাচ্ছিলেন না মেসি-ডি মারিয়ারা। তাই গুইদো রদ্রিগেজকে উঠিয়ে নিয়ে ইঞ্জো ফার্নান্দেজকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। এর কিছু পরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আকাশি নীল শিবির।
ম্যাচের ৬৩ মিনিটে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। ডি মারিয়ার সহায়তায় দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি। ডি মারিয়ার বাড়ানো শট ডি-বক্সের বাইরে পেয়ে নিজের জায়গা করে নেন মেসি। সেখান থেকে সোজা গোলে শট নেন তিনি। যা মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া ড্রাইভ দিলেও ধরতে পারেননি। ফলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিন।
এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ৩ মিনিট আগে মেক্সিকোর কফিনে শেষ পেরেকটি মারেন বদলি হিসেবে নামা ফার্নান্দেজ। মেসির অ্যাসিস্ট থেকে দলকে জয়ের উপলক্ষ এনে দেন এই ফুটবলার। তবে পুরো ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডার ডে পল ছিলেন উজ্জল। নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন তিনি। রাত জাগা সার্থক মেসি ভক্তদের। মেসি-ফার্নান্দেজ বিশ্বকাপে ভাসিয়ে রাখলেন আর্জেন্টিনাকে। এবার পরের টার্গেট পোল্যান্ড।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



