মেট্রোরেলের জানালায় ঢিল, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মেট্রোরেলের জানালায় ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি কোচের জানালার কাচ ভেঙে গেছে। অভিযুক্তকে খুঁজে বের করে শাস্তি দিতে ইতোমধ্যে থানায় অভিযোগ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার দুপুরে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা এরকম কোনো একটা সময়ের মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী একটি মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনের ঢোকার মুখে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক দক্ষিণ প্রান্তের ঘটনা। যখন ট্রেনটি স্টেশনের ঢুকছিলো, ঠিক ওই সময় বিকট একটি আওয়াজে জানালার কাচটি ভেঙে যায়। ট্রেন ছিল পশ্চিম দিকের ট্র্যাকে, আর পূর্ব দিক থেকে ঢিল আসে। যার ফলে ট্রেনের পূর্ব দিকের একটি কাচ ভেঙে গেছে। যিনি এই রিপোর্ট (কাচ ভাঙার) প্রথম করেছেন, তার ভাষ্যমতে এটি কাজীপাড়া স্টেশনে ঢোকার ঠিক একটু আগে ঘটে।
মাহফুজুর রহমান বলেন, আমরা সঠিক লোকেশনটা রোববার বের করার চেষ্টা করেছি। পুলিশের কর্মকর্তারা বিষয়টি দেখছেন, তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, কীভাবে ঘটনাটি ঘটলো।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে। কহিনূর সুলতানা নামে একজন লিখেছেন, বুঝলাম না ঢিল ছুড়ে কি পেলো, কারই বা লাভ হলো। এখন তো এই মেট্রোরেল বাংলার জনগণের। জনগণেরই উচিত এটাকে রক্ষা করা। তা না করে ধ্বংসের খেলায় কারা উল্লাসী! খুব খারাপ কাজ।
এ বিষয়ে কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, রোববার আগারগাঁও স্টেশন থেকে শেওড়াপাড়া হয়ে কাজীপাড়া দিয়ে উত্তরা যাওয়ার সময় মেট্রোরেলের একটি কাচে ঢিল ছোড়া হয়। ঘটনাটি ঘটে কাজীপাড়া বর্ডার এলাকায়। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এটি মামলা আকারে দায়ের হওয়ার প্রস্তুতি চলছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি কোন আইনে মামলাটি করা যায়।
তিনি বলেন, এখনো এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে। কোথায় থেকে ঢিলটি মারা হয়েছে এবং কারা এই কাজটির সঙ্গে জড়িত সে বিষয়ে আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিযুক্তরা শনাক্ত হলেই তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি