যুক্তরাষ্ট্রে ডেইরি ফার্মে বিস্ফোরণ, ১৮ হাজার গরুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি দুগ্ধ খামারে (ডেইরি ফার্ম) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে।
বিবিসি জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের ডিমিট শহরের কাছে সাউথ ফোর্ক ডেইরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। খামার কর্তৃপক্ষ ধারণা করছে, কারখানার যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস জ্বলে উঠে এ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় শেরিফের কার্যালয় বলেছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে তার খামারটিতে আগুন লাগার খবর পান। এরপর পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা গিয়ে এক ব্যক্তিকে খামারে আটকা পড়া অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন ও ধোঁয়ার কারণে কতটি গরু মারা গেছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয় সরকারি অফিস বলেছে, আনুমানিক ১৮ হাজার গরু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
শেরিফ সাল রিভেরা স্থানীয় সংবাদমাধ্যম কেএফডিএকে বলেছেন, এখনো কিছু গবাদিপশু আহত অবস্থায় বেঁচে আছে। তাদের উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণের ব্যাপারে তিনি বলেন, সম্ভবত খামারের ভেতরের একটি যন্ত্র উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং সেটি মিথেন গ্যাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। এরপর ব্যাপক বিস্ফোরণ হয়ে সারা খামারে আগুন ছড়িয়ে পড়ে।
বিবিসিতে পাঠানো এক বিবৃতিতে ওয়াশিংটন ডিসিভিত্তিক প্রাণী কল্যাণ ইনস্টিটিউট বলেছে, যদি ১৮ হাজার গবাদিপশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়, তবে বলতে হবে, এ বিস্ফোরণটি ২০১৩ সালের পর কোনো খামারে ঘটা সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা।
প্রাণী কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী নীতিনির্ধারক অ্যালি গ্রেঞ্জার বলেছেন, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রাণী খামারে আগুন লেগে ৬০ লাখেরও বেশি প্রাণী মারা গেছে। এর মধ্যে শুধু মুরগি মারা গেছে ৬০ লাখ এবং গরু মারা গেছে ৭ হাজার ৩০০ টি।
এ ছাড়া ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৩০ লাখ প্রাণী আগুনে পুড়ে মারা গেছে, যার মধ্যে ১০ লাখ ৭৬ হাজার মুরগি রয়েছে।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






