রাষ্ট্রপতি ও স্পিকার পদে কারা আলোচনায়
অনন্ত আলম | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ফাইল ছবি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। সংসদ সচিবালয় ও সরকারদলীয় সূত্র জানায়, অধিবেশনের প্রথম দিন সভাপতিত্ব করতে পারেন ক্ষমতাসীন দলের কোনো জ্যেষ্ঠ সংসদ সদস্য। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তার আগে সংসদের উপনেতা, চিফ হুইপ ও চারজন হুইপ নির্ধারণ করতে পারে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাষ্ট্রপতি পদে আলোচনা: বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন কি না এবং কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি—এ প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। এ ক্ষেত্রে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ ছাড়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
স্পিকার ও ডেপুটি স্পিকার: নতুন সংসদের স্পিকার পদে জোর আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় আছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও আশরাফ উদ্দিন নিজান।
জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করা হলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন ও আহমাদ বিন কাসেম আরমানের নাম শোনা যাচ্ছে।
সংসদ নেতা ও হুইপ: সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদ সদস্যরা তাদের সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচিত করেছেন। তবে উপনেতা ও চিফ হুইপ এখনও চূড়ান্ত হয়নি।
বিএনপি সূত্রে জানা গেছে, সংসদ উপনেতা হিসেবে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক।
চিফ হুইপ পদে আলোচনায় আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ফারুক ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
কবে বসছে অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, শপথগ্রহণের এক মাসের মধ্যে সংসদ অধিবেশন বসানোর বাধ্যবাধকতা রয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।
সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। ১৩ ফেব্রুয়ারি ফল প্রকাশ হওয়ায় ১৫ মার্চের মধ্যে অধিবেশন বসাতে হবে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২ মার্চের মধ্যে যেকোনো দিন অধিবেশন শুরু হতে পারে।
সভাপতিত্ব নিয়ে অনিশ্চয়তা: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম দিনের অধিবেশনে কে সভাপতিত্ব করবেন—তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। কার্যপ্রণালি বিধিতে এ পরিস্থিতির স্পষ্ট নির্দেশনা না থাকলেও স্বাধীনতার পর প্রথম সংসদে জ্যেষ্ঠ সদস্যকে দিয়ে অধিবেশন পরিচালনার নজির রয়েছে। এবারও সে পথেই যাওয়া হতে পারে।
রাষ্ট্রপতির পদ নিয়ে আইনগত দিক: সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ায় তাঁর মেয়াদ শেষ হবে ২০২৮ সালের এপ্রিলে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা অভিশংসনের মুখে না পড়লে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই।
তবে গত ১১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মো. সাহাবুদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তিনি সরে যেতে চান। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে নিজেকে ‘অপমানিত’ বোধ করছেন।
নির্বাচন ও আসন পরিস্থিতি: গত ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। এর মধ্যে ২৯৭টির ফল ঘোষণা হয়েছে। বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, খেলাফত মজলিস একটি এবং ইসলামী আন্দোলন একটি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন সাতজন, যাঁরা সবাই বিএনপির বিদ্রোহী প্রার্থী।
- রাইজিং স্টার্স নারী এশিয়া কাপ: ফাইনালে হার বাংলাদেশ ‘এ’ দলের
- থার্ড টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ, বললেন বিমানমন্ত্রী
- বিএনপির সাবেক মন্ত্রী সেলিমা রহমান সিসিইউতে
- সেলফোন সর্বনাশ করে ফেলছে এই প্রজন্মের
- চকবাজারের রাজকীয় ইফতার ‘বড় বাপের পোলায় খায়’
- রাষ্ট্রপতি ও স্পিকার পদে কারা আলোচনায়
- রমজানে ফলের দামে লাগামহীন ঊর্ধ্বগতি, নজরদারী নেই
- রোজায় বাড়তি খরচ, হিমশিম খাচ্ছে নিম্নআয়ের মানুষ
- নির্বাচনে নারী প্রার্থীদের বড় বিপর্যয়, জয়ী মাত্র ৭
- পুরোপুরি সুস্থ না হয়ে শুটিংয়ে ফিরছেন না তানিয়া বৃষ্টি
- বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
- ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন
- ভারতে ডাইনি অপবাদে মা ও শিশুকে পুড়িয়ে হত্যা
- যশোরের ভাষাকন্যা হামিদা রহমানের অবদান
- ভাষা আন্দোলনে নারী: স্বীকৃতি মেলেনি আট দশকেও
- অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
- নারী ভাষা সৈনিকরা আজও অবহেলিত
- সংরক্ষিত নারী আসন: এমপি হতে দৌড়ঝাঁপ শুরু
- ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- সমাধিতে ভাষার ইতিহাস: আজিমপুর কবরস্থানে ঘুমিয়ে আছেন ভাষা শহীদরা
- ভারতে ডাইনি অপবাদে মা ও শিশুকে পুড়িয়ে হত্যা
- নারী ভাষা সৈনিকদের অবদান: একুশের নীরব সাহস
- রোজায় বাড়তি খরচ, হিমশিম খাচ্ছে নিম্নআয়ের মানুষ
- যাঁদের কণ্ঠে ছিল না মাইক, তবু ইতিহাস শুনেছে: নারী ভাষা সৈনিক
- ভাষা আন্দোলনের নীরব সাহস: ভাষা সৈনিক হালিমা খাতুন
- ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন
- বিশ্বে বায়ুদূষণে শীর্ষে কাবুল, দ্বিতীয় অবস্থানে ঢাকা
- যশোরের ভাষাকন্যা হামিদা রহমানের অবদান
- শহীদ মিনারে আমার ওপর নগ্ন হামলা হয়েছে—রুমিন ফারহানার অভিযোগ
- বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস











