শনিবার শুরু হচ্ছে মহিলা হ্যান্ডবল লীগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে কিউট মহিলা হ্যান্ডবল লীগ। দীর্ঘ চার বছর পর শুরু হতে যাচ্ছে হ্যান্ডবলের জমজমাট এই টুর্নামেন্ট।
সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। ওই আসরে ১০টি দল অংশ নিলেও এবারের আসরে অংশ নিচ্ছে ৯টি ক্লাব। অংশগ্রহণকারী ক্লাবগুলো হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, আর এন স্পোর্টস হোম, মাদারীপুর হ্যান্ডবল ট্রের্ণিং সেন্টার, ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাব, গফুর বেলুচ স্মৃতি সংসদ, জামালপুর স্পোর্টস একাডেমী, কোয়ান্টাম ফাউন্ডেশন ও দিলকুশা স্পোর্টিং ক্লাব। এদের মধ্যে শেষ তিনটি দল প্রথমবারের মত এই লীগে অংশ নিতে যাচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ বৃহস্পতিবার অলিম্পিক ভবনের ডাচ্ বাংলা ব্যাংক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লীগ কমিটির চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডাট্রিজ লিমিটেড (কিউট)-এর চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল এবং লীগ কমিটির সম্পাদক মোঃ মকবুল হোসেন এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কোহিনুর জানান, নানা প্রতিকুলতার কারণে লীগ নিয়মিত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে এখন থেকে নিয়মিত করার চেস্টা করা হবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কিউটের চেয়ারম্যান চপল বলেন, শুরু থেকেই আমরা হ্যান্ডবলের পৃষ্ঠপোষকতায় ছিলাম, থাকব।’
শ্যামল কুমার মুখার্জী বলেন, নিয়মিত কাজের বাইরেও বাংলাদেশ পুলিশ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। এরই অংশ হিসেবে আমরা হ্যান্ডবলের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি।’
এবারের টুর্নামেন্টে প্রতিটি দল তিনজন করে বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে এবং তিনজনই খেলতে পারবে বলে জানান টুর্নামেন্ট সম্পাদক মকবুল হোসেন।
সর্বশেষ খবর অনুযায়ী তিনজন বিদেশী খেলোয়াড়কে (ভারতীয়) ইতোমধ্যে রেজিস্ট্রেশন করানো হয়েছে। তবে অংশগ্রহনকারী ৫টি ক্লাব বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করানোর আগ্রহ প্রকাশ করেছে বলে ফেডারেশন সূত্রে জানানো হয়েছে। আগামী ১০ জুন শেষ হবে এই টুর্নামেন্ট।
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











