শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসছি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা দেশের শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তন আনার চেষ্টা করছিলাম দীর্ঘদিন থেকে। এখন শিক্ষা ব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, রূপান্তরের কথা বলছি। কারণ এখন আর পরিবর্তন দিয়ে কোনো কাজ হবে না। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষা ব্যবস্থায় একটা রূপান্তর ঘটাতে হবে। আর সেই রূপান্তর ঘটানো জন্য আমরা নতুন শিক্ষাক্রম নিয়ে আসছি। আমাদের শিক্ষার্থীদের শিখন পদ্ধতিতে সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসছি।
আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন শিক্ষার্থীরা করে করে শিখবে, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় থাকবে না, আমরা চাই, শিক্ষা হবে আনন্দময়। এর মধ্য দিয়ে তার প্রযুক্তি শুধু ব্যবহার নয়, প্রযুক্তিতে দক্ষ হবে এবং তারা মানবিক ও সৃজনশীল মানুষ হবে। তাদের দেশের সুনাগরিক এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়তে হবে।
মন্ত্রী বলেন, এখন আর শিক্ষায় বয়সসীমা থাকবে না, সব বয়সীরাই শিক্ষার সুযোগ পাবেন। এখন আর শিক্ষার বয়স থাকবে না। যেকোনো বয়সে একজন ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে, এ সুযোগ আমরা করে দিতে চাই।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার এবং তার সার্বিক নির্দেশনায় আমরা শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছি। আমরা চাঁদপুরেও প্রযুক্তিকে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এখানে পাইলট প্রকল্প হিসেবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে নেওয়া হয়েছে। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের ১০ জন করে মোট ৩০ শিক্ষার্থীকে রোবোটিক্স শেখানো হবে।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রশংসা করে তিনি বলেন, আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, তার সবই সম্ভব আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে সঠিকপথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও পারে সঠিকভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে। কারণ বিগত ১০০ বছরে এ প্রতিষ্ঠানে লেখাপড়া শেষ করে দেশ ও বিদেশে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েক হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ ও পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল




