হিটে তৃতীয় ইমরানুর, সুমাইয়া সপ্তম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
বার্মিংহাম ২০২২ কমনওয়েলথ গেমসে পুরুষ ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করতে পারলেন না বাংলাদেশের ইমরানুর রহমান। যুক্তরাজ্য প্রবাসী এই অ্যাথলেট সাত নম্বর হিটে ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়। সব মিলিয়ে হয়েছেন ৩৩তম।
এর আগে বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের প্রস্তুতিতে লন্ডনে ইমরান ১০.২২ সেকেন্ডে দৌঁড় শেষ করেছিলেন যা ছিল তার ক্যারিয়ার সেরা টাইমিং। কমনওয়েলথ গেমসে নিজের সেরা টাইমিং স্পর্শ করতে পারলেই তিনি জায়গা পেতেন সেমিফাইনালে। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। নিজের সেরা সাফল্যের কাছাকাছি টাইমিং করতে পারলে ইমরানও থাকতে পারতেন সেমিফাইনালে।
এ দিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ১২.৪২ সেকেন্ড। তিন নম্বর হিটে সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন সুমাইয়া। মোট ২১ জন প্রতিযোগীদের মধ্যে ১৯তম হয়ে শেষ করেন তিনি। শীর্ষে থাকা নাইজেরিয়ার গ্রেস নওকোয়াচার চেয়ে সুমাইয়া সময় নিয়েছেন ১.৪৩ সেকেন্ড বেশী।
এদিকে দিনের শুরুতে স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন বাংলাদেশের আসিফ রেজা। তিনি সময় নিয়েছেন ২৪.৬৭ সেকেন্ড। ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হওয়া আসিফ শীর্ষে থেকে শেষ করা ইংল্যান্ডের লুইস এডওয়ার্ড বারাসের চেয়ে সময় নিয়েছেন ২.৫৮ সেকেন্ড বেশী।
ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। স্ন্যাচে মনিরা প্রথম প্রচেষ্টায় তুলেছেন ৭৫ কেজি, এরপর দুইবার ৭৮ কেজি তুলতে তিনি ব্যর্থ হয়েছেন। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ৯৫ কেজি তুলতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তুলেছেন, এরপর ৯৮ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হয়েছেন মনিরা। মোট ১৭০ কেজি ওজন তুলে ১১ জনের মধ্যে নবম হয়েছেন মনিরা।
বাকি দুই প্রতিযোগী স্ন্যাচে ওজন তুলতে পারলেও ক্লিন অ্যান্ড জার্কে কোন প্রচেষ্টাতেই সফল হতে পারেননি।
দিনের শেষ ভাগে আজ স্থানীয় সময় রাত আটটায় ওয়েল্টারওয়েট বিভাগে বক্সার হোসেন আলি মুখোমুখি হবেন উগান্ডার ওয়েন আইজ্যাক কিবিরার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











