১৯ নম্বর পেয়ে রাবিতে ভর্তির সুযোগ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মাত্র ১৯ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পেয়েছেন এক শিক্ষার্থী। সেইসঙ্গে বিশেষ বিবেচনায় খেলোয়াড় কোটায় তিনজন এবং পোষ্য কোটায় দুজনসহ পাঁচ ভর্তিচ্ছুকে ভর্তির সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভর্তি কমিটি সূত্রে ছয় শিক্ষার্থীকে সুপারিশের এই তথ্য জানা গেছে। এর আগে গত রোববার (০৬ নভেম্বর) ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপারিশপ্রাপ্ত ভর্তিচ্ছুরা হলেন- মো. রিফাত হোসাইন আশিক, মো. আশরাফুল হক, নৌখা নায়েল ত্রিপুরা, অনিক দাস, সুমাইয়া আক্তার বিথি ও আতিকুর রহমান। এর মধ্যে শুধু সুমাইয়া আক্তার বিথি ন্যূনতম পাস নম্বর ৪০ এর বেশি পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া আক্তার বিথি ও আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কর্মচারীর সন্তান। ভর্তির বিধি অনুযায়ী তারা পোষ্য কোটার অন্তর্ভুক্ত নয়। তবে তাদের পোষ্য কোটার অন্তর্ভুক্ত করে বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় বিথির প্রাপ্ত নম্বর ৬০.৬০। আর মেধা তালিকায় তার অবস্থান ২৪৯৭। এছাড়া ‘বি’ ইউনিটে তিনি পেয়েছেন ৪৮.৭৫ নম্বর। এই ইউনিটে তার অবস্থান ১০৪২। অন্যদিকে ‘বি’ ইউনিটে আতিকুর রহমানের প্রাপ্ত নম্বর ৩০।
এছাড়া বাকি চারজনকে ভর্তির জন্য সুপারিশ করেছেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক এম আসাদুজ্জামান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ বিবেচনায় তাদের ভর্তির সুযোগ দেয়। এর মধ্যে ‘বি’ ইউনিটের অনিক দাস পেয়েছেন ২৬.২৫ নম্বর এবং রিফাত হোসাইন আশিকের প্রাপ্ত নম্বর ১৯.৩৫
অন্যদিকে ‘এ’ ইউনিটের নৌখা নায়েল ত্রিপুরা ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৩৭.৬৫ নম্বর এবং একই ইউনিটের আশরাফুল হক পেয়েছেন ৩৪.২৫ নম্বর। তাদের জন্য কোনো ধরনের কোটা না থাকলেও খেলোয়াড় বিবেচনায় তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির প্রধান ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি কমিটির সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। তাই তারা ভর্তির সুযোগ পাবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

