ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৭:৪৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন মিতালি রাজ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মিতালি রাজ, ভারতীয় নারী ক্রিকেট দলের সফল অধিনায়ক। এবার অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়লেন মিতালি। সবচেয়ে বেশিসংখ্যক ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

 

ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিতালি।

 

মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে নেতৃত্ব দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন মিতালি।

 

এই মাইলফলক ম্পর্শ করার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে পেছনে ফেলেছেন মিতালি। ইংলিশদের হয়ে ১১৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শার্টল।

 

নারী ক্রিকেটার হিসেবে ১০১টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বেলিন্ডা ক্লার্ক।

 

ভারতের হয়ে ১৯৫টি ওয়ানডে ম্যাচ খেলা মিতালির নেতৃত্বে ৭২টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ভারত। হেরেছে ৪৩টি ম্যাচে। এছাড়াও বিশ্বের অন্যতম সেরা এই অধিনায়কের নেতৃত্বে দুই বার বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল ভারতীয় নারী ক্রিকেট দল।