আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো কাতার বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ (মঙ্গলবার) লড়বে হট ফেবারিট আর্জেন্টিনা এবং গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কেমন হবে দুই দলের একাদশ? আর্জেন্টিনার জন্য একটু দুশ্চিন্তা আছে বৈকি! আগের ম্যাচে স্প্যানিশ রেফারি মাতিও লাহোজ যেভাবে কার্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন, সেজন্য আর্জেন্টিনার দুই ফুটবলার এরই মধ্যে এক ম্যাচ নিষিদ্ধ হয়ে গেছেন।
আর্জেন্টিনার ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনা দুটি করে হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। মন্টিয়েল গত ম্যাচে শুরুর একাদশে না থাকলেও আকুনা ছিলেন।
আকুনার সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজও সম্ভবত ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন না। ঢুকবেন নিকোলাস তাগফিয়ালিগো। আর চোট কাটিয়ে দলে ফিরছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
অন্যদিকে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের একাদশ নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা নেই বললেই চলে। পূর্ণ ফিট দলই পাচ্ছেন তিনি। ব্রাজিলের বিপক্ষে জেতা ম্যাচের শুরুর একাদশই অপরিবর্তিত রাখার কথা তার।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলভারেজ।
ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



