গোড়ালির চোটে বিশ্বকাপ অনিশ্চিত নেইমারের!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কাতার বিশ্বকাপের প্রথম অভিযানে সার্বিয়ার বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে ব্রাজিল। রিচার্লিশনের জোড়া গোলের সুবাদে দুর্দান্ত জয় নিয়েই বিশ্বকাপের মিশন শুরু করেছে সেলেসাওরা। পুরো ম্যাচে তিতের দলের মুগ্ধতা ছড়ানো শৈল্পিক ফুটবলে ভক্ত সমর্থকরা বুদ হয়েছে। তবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচেই অস্বস্তির খবর ব্রাজিল শিবিরে। গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপে খেলার অনিশ্চতায় পড়ে গেছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র!
শুক্রবার (২৫ নভেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচের শুরুর একাদশেই মাঠে নামেন নেইমার। দলের জয়ের দিনে সরাসরি গোলে অবদান রাখতে না পারলেও পুরো ম্যাচে লড়াইয়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিলেন তিনিই। তবে দলের ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় গোড়ালিতে চোটে পড়েন নেইমার। ফলে ম্যাচের ৮০তম মিনিটে অ্যান্টনিকে মাঠে এনে তাকে তুলে নেন কোচ তিতে।
তবে মাঠ থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন পুরো ব্রাজিল দলের সবার চোখে-মুখেই চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। মাঠ ছাড়ার সময়কার ভিডিওতে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন নেইমার। এমনকি তিনি মাঠ থেকে বের হওয়ার সময় স্ট্রেচারও সাথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হেটেই মাঠ ত্যাগ করেন তিনি। তবে মাঠের সাইড বেঞ্চে আসার পর কাঁদতেও দেখা যায় এই তারকাকে।
২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের চোটে পড়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল নেইমার। এবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়লেন তিনি। হেক্সা মিশনের শুরুতেই সার্বিয়ান ফুটবলাররা ৯ বার ফাউল করেন নেইমারকে। যা বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ফাউলের ঘটনা। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের উল্লাসের চেয়ে বেশি দুশ্চিন্তায় ছাপ দেখা গেছে ব্রাজিলের স্বপ্ন সারথি প্রফেসর তিতের চোখে মুখে। তবে শিষ্য নেইমারের চোটের অবস্থা কতটা গভীর এবং পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কিনা, তার কিছুই জানেন না তিনি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











