চুলের নতুন স্টাইল নিয়ে বিশ্ব কাঁপাবেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ডি সিলভা এক নামেই পরিচিত। শৈল্পিক ফুটবলে মন জয় করেছেন লাখো-কোটি ভক্তের। একইভাবে তার চুলের ছাঁট দিয়েও থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি কাতার বিশ্বকাপ উপলক্ষ্যেও দিয়েছেন নতুন করে চুলের কাটিং। আর সেই স্টাইল নিয়েই নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষেই মাঠে নামবেন এই ব্রাজিল তারকা।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও দুই সপ্তাহের মধ্যে চারবার চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। তখন অবশ্য এই ছাঁট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিলো।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, তুরিনে বিশ্বকাপের ক্যাম্প শেষে কাতারের বিমান ধরার আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার ও তার সতীর্থরা। তবে বিশ্বকাপে মাঠে নামার আগে গতকাল আবারো চুলে নতুন ছাঁট দেন এই তারকা ফুটবলার।
নেইমারের নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। নেইমারকে পাশে রেখে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, ‘আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে (ব্রাজিলের) প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হোন।’
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ফোলহা দে পেরনাম্বুচো’ জানিয়েছে, ২০১৫ সাল থেকেই নেইমারের ব্যাক্তিগত নরসুন্দর নারিকো। তবে ব্যক্তিগত এই হেয়ারস্টাইলিস্টকে মাঝেমধ্যে ভিনিসিয়াস, রিচার্লিসন, লুকাস পাকেতাদেরও ছাঁট দিতে দেন নেইমার।
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



