জিরুদের রেকর্ড ও এমবাপ্পের নৈপুণ্যে শেষ আটে ফ্রান্স
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। দারুণ দুটি শটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ফ্রান্সকে এগিয়ে দেওয়া প্রথম গোলটি করে অসাধারণ রেকর্ডের মালিক হন অলিভার জিরুদ। থিয়েরি অঁরিকে ছাড়িয়ে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন এই স্ট্রাইকার।
আজ রোববার আল থুমামা স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে বল দখল ও আক্রমণে অসাধারণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় ফ্রান্স।
এদিন মাঠে নেমেই দারুণ এক রেকর্ড নাম লেখান হুগো লরিস। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ১৪২ ম্যাচ খেলার রেকর্ডে ১৯৯৮ বিশ্বকাপজয়ী লিলিয়ান থুরামের পাশে বসেন ফরাসি অধিনায়ক।
খেলার ৪৪তম মিনিটে জিরুদ’র রেকর্ড গড়া গোলেই এগিয়ে যায় ফ্রান্স। জটলা থেকে ছোট পাস দেন কিলিয়ান এমবাপ্পে। সেখান থেকে বল নিয়ে জোরাল শটে জালের দেখা পান অলিভার জিরুদ। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে থিয়েরি অঁরিকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসলেন জিরুদ। ৫২টি গোল হলো তার।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ফ্রান্স। যেখানে ৭৪তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ডানদিক থেকে উসমান ডেম্বেলের ক্রসে বল পেয়ে ডান পায়ের জোরাল শটে গোলটি করেন পিএসজি তারকা।
ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা প্রথম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান আরও বাড়ান এমবাপ্পে। মার্কাস থুরামের পাসে আগের গোলেরই যেন পুনরাবৃত্তি করেন এই তরুণ। চলতি বিশ্বকাপে তার ৫টি গোল হলো। আর দুই বিশ্বকাপে ৯টি গোল পূর্ণ করলেন।
যোগ করা ষষ্ঠ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেয় পোল্যান্ড। ডি-বক্সে গ্রোস্কির শট ফ্রান্সের উপামেচানোর হাতে লাগে। রেফারি ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নিতে আসা লেভান্ডভস্কি শট নিলেও প্রথমে রুখে দেন ফ্রান্স গোলরক্ষক লরিস। তবে রেফারি ফিরতি পেনাল্টির বাঁশি বাজান। কেননা শটের অনেক আগেই লরিস নিজের জায়গা বদল করেন। পরবর্তী শটে গোল করেন লেভা। তবে এই গোলটি শুধু ব্যবধানই কমিয়েছে। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



