দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
বিশ্বকাপের ২২তম আসরের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে অবশ্যই এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে হবে। তবে সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বমঞ্চের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে বড় চমক দিতে চাইবে কোরিয়ানরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দল দুটি।
গ্রুপ পর্বে চমক দেখানো এশিয়ান দলটির বিপক্ষে সতর্কতার সঙ্গে একাদশ সাজাবেন প্রফেসর তিতে। আর কোরিয়ার সঙ্গে সেলেসাওদের লড়াইটা অপ্রত্যাশিত না। কারণ, গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া পর্তুগালের সঙ্গে জিতেছে আর সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করে নক-আউটে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ তিতে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখেছেন। নক-আউটের ম্যাচে একাদশে ফিরছেন ইনজুরি থেকে উঠে আসা ব্রাজিলিয়ান দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তাকে সঙ্গ দেবেন তরুণ ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা।
ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন সেন্টার ফরোয়ার্ডে। মিডফিল্ডের দুই প্রান্তে যথারীতি কাসেমিরো ও লুকাস পাকেতা।
রক্ষণভাগের মূল দায়িত্বে থিয়াগো সিলভা ও মারকুইনহোস। আর লেফট ও রাইট ব্যাকে জায়গা মিলতে পারে মিলিতাও এবং দানিলোর। তবে অভিজ্ঞতার বিচারে দানি আলভেসের সুযোগ হতে পারে দানিলোর জায়গায়। আর গোলপোস্ট অক্ষত রাখার ভূমিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। এ ক্ষেত্রে ৪-২-৩-১ ফরমেশনে শুরুর একাদশ সাজাবেন সেলেসাও কোচ তিতে।
ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ : অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো/দানি আলভেস, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, নেইমার জুনিয়র।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











