ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১২:২৬:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বাংলাদেশি সমর্থকদের যে বার্তা দিলেন মেসির মা ও স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ের হাতছানি মেসিদের সামনে। আর এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর।

কাতারের দোহায় তারা তাদের ভালোবাসার কথা ব্যক্ত করলেন গণমাধ্যের কাছে। খেলাযোগ টিমের পক্ষ থেকে তারা গ্রহণ করেছেন লাল-সবুজ বাংলার জার্সিও। 

মঙ্গলবার দিবাগত রাতে ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ শেষে ফিরছিল মেসির পরিবার। সে সময় এ বিশ্বতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে আমার মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা।’

লিওলেন মেসির সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর খানিক বাদেই বলে ওঠেন, ধন্যবাদ- বাংলাদেশ। সেইসঙ্গে বাংলাদেশের ভক্তদের ভালোবাসা জানান মেসির ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।