বিজয়ীর বেশে দেশে ফিরেছেন সালমারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:১৪ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি ও বিশ্বকাপ বাছাইপর্বে উত্তরণের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সোমবার মিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সালমা-জাহানারা-রুমানারা।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বিমানবন্দরে উপস্থিত থেকে নারী ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়াও তাদের মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে দেশ ছাড়ার সময় বাংলাদেশ নারী দলের মাথায় ছিল এই ফরম্যাটের এশিয়ার সেরা মুকুট। মাত্র এক মাস আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ইতিহাস গড়ে ভারতকে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রুমানা, সালমারা। ফাইনালে ওঠার পরই তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয়। টুর্নামেন্টে সব ম্যাচেই জিতেছে টাইগ্রেসরা। ফাইনালে তারা হারায় তুলনামূলক শক্তিশালী আয়ারল্যান্ডকে। বাছাই পর্বের আগে এ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন- ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল জাহানারা, সালমারা।
টাইগ্রেসরা শুধু চ্যাম্পিয়নই হয়নি। এবার তারা করেছে একর পর এক রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জেতার ঘটনা এই দলের জন্য দেশের বাইরে প্রথম। আবার এই সিরিজেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন জাহানারা আলম।
এরপর বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফাহিমা খাতুনের হ্যাটট্রিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম। ফাইনালে ৫ উইকেট নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন পান্না ঘোষ। আয়ারল্যান্ড সিরিজে পেসার জাহানারার ২৮ রানে ৫ উইকেট নেওয়াটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কারো সেরা বোলিং। ফাইনালের সেরা খেলোয়াড় পান্না তাকেও ছাড়িয়ে গেছেন মাত্র ১৬ রান খরচে।
বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায়, মূল পর্বে ভালো খেলার আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন অধিনায়ক সালমা খাতুন। বিমানবন্দরে নেমে অধিনায়ক তিনি বলেন, এবার মিশন বিশ্বকাপ। ভালো খেলতে বদ্ধপরিকর দলের সকলে।
আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকছেন ক্রিকেটাররা। তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা রয়েছে সালমাদের। আগামী ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৯ নভেম্বর উদ্বোধনী দিনই বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




