‘বিশ্বকাপটা কিন্তু জিততেই হবে’ মেসিকে আবেগি বার্তা ছেলের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে নামবে আর্জেন্টিনা । লিওনেল মেসি কি তার বিশ্বকাপের শেষ ম্যাচ রাঙ্গাতে পারবেন? ছুঁতে পারবেন তার ‘আইডল’ ডিয়েগো ম্যারাডোনাকে?
২০১৪ সালের বিশ্বকাপের পর আবারও ফাইনালে আর্জেন্টিনা। সেবার জার্মানির বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা। এবার দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ জেতার সামনে মেসিরা। এমন উন্মাদনায় যখন ফুটবল দুনিয়া, তখন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেও এই ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে। এমন প্রেক্ষাপটে মেসিকে খোলা চিঠি লিখল তার ১০ বছরের ছেলে থিয়াগো মেসি। বাবাকে ছোট্ট ও নরম আঙুলে লেখা থিয়াগোর সেই আবেগি চিঠি এই মুহূর্তে ভাইরাল।
মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে পেন্সিলে থিয়াগোর লেখা চিঠি। লেখা রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় গান ‘মুচাচোস’। সেই গানের বিখ্যাত লাইন হল ‘আমরা আবার আশায় বুক বেঁধেছি’।
সেই চিঠিতে লেখা আছে, ‘আমি জন্মেছি আর্জেন্টিনায়, দিয়েগো ও লিওনেলের জন্মভূমিতে। ওঁদের আমি কখনও ভুলব না’ গানের একেবারে শেষে বলা হয়েছে, আমি তৃতীয় বারের জন্য চাই, বিশ্বচ্যাম্পিয়ন হতে। বলা হয়েছে, দিয়েগো ও তার অভিভাবকরা স্বর্গ থেকে এই দৃশ্য দেখে খুশি হবেন এবং মেসির জন্য গর্ব অনুভব করবেন।
আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আবেদন করেছে ছোট্ট থিয়াগো। বাবাকে লেখা চিঠিতে থিয়াগো বলেছে,আর্জেন্টিনার সমস্ত মানুষ আজ তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা ভরসা। ওরা শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে।
ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। শুধু তাই নয় আকাশী নীল-সাদা জার্সিতে শেষ ম্যাচে নামছেন লিও। তাই কাতার বিশ্বকাপে ইতিহাস তৈরি করতে চান মেসি। জিততে চান বিশ্বকাপ ট্রফি। ১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ডিয়েগো ম্যারাডোনা বা মেসিদের। তবে চলতি বিশ্বকাপের শেষ সুযোগ। ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











