মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থান দখল করলো ক্রোয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
কাতারে বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে অভিযান শেষ করল গতবারের রানার-আপ ক্রোয়েশিয়া। মরক্কোকে হারাল ২-১ গোলে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম চারে থাকল মরক্কো। ম্যাচের প্রথমার্ধেই হয় তিনটি গোল। জোস্কো ভার্দিওল ও মিসলাভ ওরসিচ ক্রোটদের হয়ে গোলগুলি করেন, মরক্কোর একমাত্র গোলটি আচরফ দারির।
ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এবার ক্রোটদের হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্তিনা। মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। ক্রোয়েশিয়া ১৯৯৮ সালের পর ফের এবার তৃতীয় স্থান দখল করল। সেবার ক্রোটদের হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। ব্রাজিল ফাইনালের টিকিট আদায় করেছিল নেদারল্যান্ডসকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে। ফাইনালে ব্রাজিলকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ডাচদের ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছিল ক্রোয়েশিয়া।
শনিবার দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচের সাত মিনিটে ভার্দিওয়েল গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এর ঠিক ২ মিনিট পরেই সমতা ফেরান দারি। ৪২ মিনিটে দর্শনীয় গোল করে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন ওরসিচ। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি।
আফ্রিকার দল মরক্কো বিশ্বকাপে প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। এরপর একে একে ‘আফ্রিকান জায়ান্ট’-দের হার মানে বেলজিয়াম, স্পেন ও পর্তুগাল। কিন্তু সেমি ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হারের হতাশা ও চোট-আঘাত থেকে বেরোতে পারল না ওয়ালিদ রেগরাগুইয়ের ছেলেরা। শেষ ম্যাচেও বারবার সেটা ধরা পড়ল। তবে এবার ক্রোয়েটদের কাছে হারলেও, চার নম্বরে উঠে আসা মরক্কো দেখিয়ে দিল লড়াই কাকে বলে।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস






