মেসি নাকি এমবাপে! শেষ হাসি হাসবে কে?
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি।
দু’দলের দুই সেরা ফুটবলার। দু’দলের দুই ১০ নম্বর জার্সির মালিক। একজন নিজের শেষ বিশ্বকাপের ফাইনালে নামছেন। অন্যজন পরপর দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে নামছেন। জমে উঠেছে কাতার বিশ্বকাপের ফাইনালেরন হিসেবে-নিকেশ। সবাই বলছেন, শেষ হাসি হাসবে কে?
এবার কি নিজের ভাগ্য বদল করতে পারবেন মেসি? নাকি সেরার শিরোপা আরও একবার উঠবে এমবাপের মাথায়?
বিশ্বকাপের মঞ্চে তিনি ভাগ্যহীন রাজা। এর আগে চারটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু একবারও সেরার শিরোপা ওঠেনি তাঁর মাথায়। ফাইনালে উঠেও হারতে হয়েছে। ক্লাব ফুটবলে সফল হলেও, এখনও পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থ লিয়োনেল মেসি। অন্যজন বিশ্বকাপের তরুণ যুবরাজ। প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নেমে ট্রফি জিতেছেন। মাত্র দ্বিতীয় বিশ্বকাপেই তারকা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। আজ রবিবার ফাইনালে লড়াই হবে দু’দলের দুই সেরা ফুটবলারের।
এবারের বিশ্বকাপের দুই সেরা ফুটবলার মেসি ও এমবাপে। দু’জনেই পাঁচটি করে গোল করেছেন। এখন পর্যন্ত গোল লক্ষ্য করে দু’জনেই ১০টি করে শট মেরেছেন। মেসি যেমন গোল বেশি করিয়েছেন, তেমনই এমবাপেও সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন। তাই ফাইনালে লড়াই সমানে সমানে।
দু’জনেই নিজেদের বিশ্বকাপ কেরিয়ারের দ্বিতীয় ফাইনাল খেলতে নামছেন। তবে মেসি নামছেন একটি ফাইনালে হেরে, আর এমবাপে নামছেন একটি ফাইনালে জিতে। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিলেন মেসি। পরের ১৬ বছরে তিনি ফুটবল দুনিয়া শাসন করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া আর কেউ তাঁর তুলনায় আসতে পারেনি। নিজের শেষ বিশ্বকাপ জিততে চান তিনি। এবারে কি ভাগ্য সহায় দেবে? নাকি আরও একবার ট্রফির পাশ দিয়ে খালি হাতেই চলে যেতে হবে তাকে?
২০০৬ সালে হোসে পেকারম্যানের আর্জেন্টিনার হয়ে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে পরিবর্ত হয়ে খেলতে নেমেছিলেন মেসি। প্রথম ম্যাচেই গোল করেছিলেন। কিন্তু সে বারের বিশ্বকাপে পরিবর্ত হয়েই খেলতে হয়েছিল তাঁকে। ২০১০ সালের বিশ্বকাপের আগে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন মেসি। সেবার আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন দিয়েগো মারাদোনা। তাঁর দলের প্রধান ফুটবলার ছিলেন মেসি। গ্রুপ পর্যায়ে ভাল খেলেছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











