রামোসের হ্যাটট্রিকে সুইসদের উড়িয়ে কোয়ার্টারে পর্তুগাল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। আক্রমণাত্মক ফুটবল খেলা পর্তুগালের সামনে এদিন দাঁড়াতেই পারেনি সুইসরা। রোনালদোর পরিবর্তে একাদশে জায়গা পাওয়া রামোসের হ্যাটট্রিকে বড় জয় পায় পর্তুগাল। ম্যাচের ১৭, ৫১ ও ৬৭ মিনিটে গোল তিনটি করেন রামোস। চলমান কাতার বিশ্বকাপে এটিই প্রথম হ্যাটট্রিক।
পর্তুগালের হয়ে রোনালদোর পরিবর্তে মাঠে নেমেই গোলের দেখা পান গোঞ্জালো রামোস। ম্যাচের ১৭ মিনিটে ফেলিক্সের থ্রো থেকে বল পান রামোস। টপ লেফট কর্ণার দিয়ে জোড়ালো শটে পরাস্ত করেন সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমারকে। রামোসের পর পর্তুগালের হয়ে দ্বিতীয় গোল করেন পেপে। ব্রুনো ফার্নান্দেজের কর্ণার কিক থেকে অসাধারণ টাইমিংয়ে হেড দিয়ে গোল করেন পেপে। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় পর্তুগাল।
বিরতি থেকে ফিরে আরও ভয়ংকর হয়ে উঠে পর্তুগাল। ম্যাচের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ডানপ্রান্ত থেকে দিয়াগো ডালোটের ক্রস থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান রামোস। আর তাতেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
ম্যাচের ৫৫ মিনিটে পর্তুগাল চতুর্থ গোলের দেখা পায়। পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করেন রাফায়েল। চার গোল হজমের পর একটি গোল পরিশোধ করে সুইজারল্যান্ড। ম্যাচের ৫৮ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে গোল করেন সুইজারল্যান্ডের আকাঞ্জি।
৬৭ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রামোস। ফ্লেক্সের বাড়ানো বল রিসিভ করে হাওয়ায় ভাসিয়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পর্তুগালের রাফায়েল লিয়াও গোল করলে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



