সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত, কবে কোথায় কখন ম্যাচ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসেছে বিশ্ব ফুটবলের আসর। ফিফা ফুটবলের ২২তম আসরের চূড়ান্ত সময় দ্রুতই ঘনিয়ে আসছে। শেষ চার নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা। এখন অপেক্ষা সেমি ফাইনালের বাধা পেরিয়ে ফাইনাল যুদ্ধ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে লড়াইটি হতে যাচ্ছে লুকা মদ্রিচের বিপক্ষে লিওনেল মেসি।
সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ে একটা পুরনো হিসাবও সামনে এসে দাঁড়িয়েছে। যেখানে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রোয়েশিয়া। যে কারণে গ্রুপ রানার্সআপ হয়ে আর্জেন্টিনার খেলে ছিল ফ্রান্সের সঙ্গে। যেখানে তারা ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকেই।
অন্যদিকে বুধবার (১৪ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে লড়াইয়ে নামবে আশরাফ হাকিমিরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় শুরু হবে ম্যাচটি।
আফ্রিকার দেশ মরক্কো এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে। যেখানে তারা বেলজিয়াম ও কানাডার বিপক্ষে জয় আর ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। শেষ ষোলোয় মরক্কো টাইব্রেকারে হারিয়ে দিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে। আর সবশেষ ম্যাচে তো পর্তুগিজদের বিদায়ঘণ্টা বাজিয়েই ছাড়ল আফ্রিকার মুসলিম দেশটি।
‘ডি’গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নেয় ফ্রান্স। তবে অস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে জয় পেলেও হার মানতে হয়েছিল অপেক্ষাকৃত দুর্বল দল তিউনিসিয়ার বিপক্ষে। এরপর শেষ ষোলোয় এমবাপ্পেরা উড়িয়ে দিয়েছিল সময়ের সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডফস্কির পোল্যান্ডকে। আর সর্বশেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ইংল্যান্ডকে বিদায় করে সেমিতে জায়গা করে নিয়েছে ফরাসিরা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











