মমেক মেডিকেলে চিকিৎসক, নার্সসহ করোনায় আক্রান্ত ১৪ জন
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঁচ চিকিৎসক, নার্স ও কর্মচারী মিলে ১৪ জন। এছাড়াও ময়মনসিংহ শহরের ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোণা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।
১০:০৯ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
নরসিংদীতে ম্যাজিস্ট্রেট, পুলিশসহ নতুন আক্রান্ত ৩০
নরসিংদীতে জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নতুন আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩৪ জন।এর আগে পাঁচজন চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের ৪৪ জন, ইঞ্জিনিয়ার, সংবাদকর্মী, পরিবার পরিকল্পনা অফিসারসহ আক্রান্ত হন।
০১:০৬ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনার উপসর্গ নিয়ে খুলনায় একজনের মৃত্যু
খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নূরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মঙ্গলবার সকালে তিনি মারা যান। মৃত নূরুজ্জামান খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।
০১:০৪ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
করোনা সন্দেহে অন্তঃস্বত্ত্বা নারীকে ডাক্তারের লাঞ্ছনা
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক গভবর্তী নারীকে লাঞ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের এক ডাক্তার। ঘটনা জানাজানি হওয়ার পর এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক দ্রুত হস্তক্ষেপ করেন।
০৯:৪২ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
নোয়াখালীতে যুবকের করোনা শনাক্ত, গ্রাম লকডাউন
নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে এক যুবকের করোনা শনাক্ত হওয়ার পর লকডাউন করা হয়েছে ব্রহ্মপুর গ্রামটি। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা পাঁচ। যাদের মধ্যে সোনাইমুড়ীতে এক ইতালি প্রবাসী ও সেনবাগে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে
১১:২০ এএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার
নমুনা সংগ্রহকারী চিকিৎসক করোনায় আক্রান্ত
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম লাভলু করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর শনিবার তিনি করোনা আক্রান্ত বলে প্রতিবেদন দেওয়া হয়েছে।
১০:৪৯ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
দাফনের আগে নড়েচড়ে উঠলো নবজাতক!
সিজার অপারেশনের পর নবজাতক মৃত বলে হাসপাতালের বারান্দায় কার্টুনে মুড়িয়ে ফেলে রাখা হয় ৪ ঘণ্টা। এরপর প্রসূতিকে চিকিৎসাধীন রেখে নবজাতককে দিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। কিন্তু বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নিতে কার্টুন খুলে দেখা যায় শিশুটি জীবিত, নড়াচড়া করছে।
১০:৪৭ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
জানাজায় লাখো মানুষ; ৭ গ্রামের মানুষ হোম কোয়ারেন্টাইনে
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা গ্রামে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায় লাখো মানুষ অংশ নেয়ায় দুই উপজেলার সাতটি গ্রাম লকডাউন করেছে প্রশাসন। এসব গ্রামের বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
১০:৩৮ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
বরগুনা জেলা লকডাউন
বরগুনায় আরও চারজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা নয়জনে দাঁড়ালো। এছাড়া মোট মারা গেছে দুইজন। এই অবস্থায় স্বাস্থ্য বিভাগের সুপারিশে শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে বরগুনা জেলাকে লকডাউন ঘোষণার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
১২:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
কুড়িগ্রামে করোনার উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৮ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানা পুলিশ বাড়িটি লকডাউন করে দিয়েছে।
১০:৫৩ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
নকলা উপজেলা হাসপাতালের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত
শেরপুর জেলার নকলা উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালের ২ জন মেডিকেল অফিসারের করোনা পজিটিভ হওয়ায় নকলা হাসপাতালের সকল কার্যক্রম স্থগিত ও হাসপাতালের পার্শ্ববর্তী বাদগৈর এবং বাজারদী এলাকার ৮০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
১০:৩৮ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
খুলনা-রাঙ্গামাটি: আইসোলেশনে থাকা শিশুসহ ৩ জনের মৃত্যু
খুলনা ও রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।সিভিল সার্জন জানান, শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়ার পর আইসোলেশনে ছিলো এক যুবক ও ১০ বছরের এক শিশু।
১০:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
শেরেবাংলা মেডিকেলের মেডিসিন ইউনিট লকডাউন
তথ্য গোপন করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় মেডিসিন-৩ ওয়ার্ড (পুরুষ) লকডাউন করা হয়েছে।
০৩:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
জয়পুরহাটে করোনা রোগী শণাক্ত, জেলা লকডাউন ঘোষণা
জয়পুরহাটের কালাই উপজেলায় জিন্দারপুর গ্রামে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কয়েকদিন আগে রোগী দুজনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে।
১০:৩৭ এএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
কোন কোন জেলায় করোনায় আক্রান্ত কতজন
ঢাকা জেলাসহ দেশের বেশ কিছু জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আক্রন্ত হচ্ছে নতুন নতুন জেলা। দেশের আট বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১৫৭২ জন আত্রান্ত হয়েছে।
০৯:২৫ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
মুন্সীগঞ্জ: উপসর্গ ছাড়াই এক নারীর করোনা শনাক্ত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কোনো উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা বা শ্বাসকষ্ট) ছাড়াই এক নারী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
০২:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা
দেশে করোনাভাইরাসের মহামারির মধ্যেই ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। টুটুল ভূইয়া নামে একটি ফেসবুক আইডি থেকে আজ বুধবার দুপুর সোয়া একটার দিকে লাইভে এসে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটান স্বামী।
০৫:৫৪ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
করোনায় সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন মারা গেছেন। বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
১২:০৯ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
গোপালগঞ্জে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা
করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
১২:০৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় আটক পাঁচশতাধিক
করোনার হটস্পট হিসাবে স্বীকৃত নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় পাঁচ শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এরপর আটককৃতদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয় পুলিশ। তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
১২:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
করোনা সন্দেহে মাকে ঘরছাড়া করলো ছেলেরা
করোনাভাইরাস সন্দেহে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। দুই দিন ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন অমত্য বালা দাস (৯০) নামে ওই বৃদ্ধা।
০৯:০১ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
অনির্দিষ্টকালের জন্য রাজশাহী লকডাউন
ঘাতকব্যধি করোনাভাইরাসের সংক্রমণ সতর্কতায় রাজশাহী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক হামিদুল হক এ ঘোষণা দেন। সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে
০২:৫৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
চট্টগ্রাম : করোনাভাইরাসে আক্রান্ত শিশুর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার ছয় বছরের সেই শিশু মারা গেছে। রোববার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
০৩:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
নারায়ণগঞ্জে স্ত্রী-মেয়ে ও জামাতাসহ চিকিৎসক করোনায় আক্রান্ত
স্ত্রী, কন্যা ও জামাতাসহ নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১০:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা



































