করোনাভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন
করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় এবার সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রোববার জেলা প্রশাসক আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সনের আইন, ৬১ নং আইন) এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তায় জেলাকে লকডাউন ঘোষণা করা হল।
০৯:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
কুমিল্লায় বাবার পরে মেয়েও করোনায় আক্রান্ত
কুমিল্লায় বাবার পরে এবার ১২ বছরের মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
০৮:৫০ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
করোনা : এবার লকডাউন লক্ষ্মীপুর
এবার লকডাউন করা হলো লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ভাইরাসটির সংক্রমণ রোধে এই জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
০৮:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে এক নারী (৫২) মারা গেছেন। তার মৃত্যুতে কালকিনি উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে।কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিহতের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১২:২৫ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
লকডাউনে বিয়ে, ৮০ হাজার টাকা জরিমানা
সাভারে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেহপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র্যাব-৪ এর বিশেষ অভিযানে বাড়ির আটজনকে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়।
১০:৫৫ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
কোলকাতা থেকে ৩৮ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন
কোলকাতায় আটকে পড়া ৩৮ জন বাংলাদেশী নাগরিক আজ শুক্রবার দেশে ফিরেছেন। এ নিয়ে গত আট দিনে ৩ শ ৯৮ জন আটকে পড়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রোপোল ও বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
১০:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
এবার কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির সভায় নেয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত শুক্রবার দুপুরে গণবিজ্ঞপ্তি আকারে জারি করেন কমিটির সভাপতি এবং কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
০৯:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা সন্দেহে ছেলেকে আশ্রয় দিলেন না মা-বাবা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে নিজের ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা। পরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে আছেন তিনি।
০৩:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
এবার গাইবান্ধা জেলা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার গাইবান্ধা জেলা ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এ ঘোষণা দেন।
০৩:২৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
ফেনীতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
ফেনী সদর উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মারা যাওয়া বৃদ্ধ নারায়ণগঞ্জের একটি মাছের আড়তে কাজ করতেন।
০১:২৪ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
এবার খুলনা ‘লকডাউন’
মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে খুলনাকে ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, দেশে ধীরে ধীরে করোনা আক্রান্ত রোগী বাড়ছে। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত খুলনা জেলা ও মহানগরকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
০২:০৮ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শাসকষ্টে টাঙ্গাইলে একজনের মৃত্যু; ৫টি বাড়ি লকডাউন
টাঙ্গাইল শহরে ঠাণ্ডা, জ্বর, কাশি, গলা ব্যথা ও শাসকষ্টে নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
০১:২৫ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
এবার পর্যটন জেলা কক্সবাজার লকডাউন
করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যটন জেলা কক্সবাজারকে লকডাউন ঘোষণা করছে প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ডিসি কক্সবাজার’ থেকে এ ঘোষণা দেন।
১০:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
মানিকগঞ্জে সর্দি-কাশিতে বৃদ্ধের মৃত্যু; ৩ বাড়ি লকডাউন
মানিকগঞ্জের সাটুরিয়ায় সর্দি-কাশি ও শ্বাসকষ্টে এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গোলড়া এলাকার নিজ বাড়িতে মারা যান।
০৭:০৫ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
রংপুরে জ্বর, সর্দি, কাশিতে নারীর মৃত্যু
রংপুরের কাউনিয়ার হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশিতে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার সকালে তিনি মারা যান। এরপর তার শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। এদিকে ওই নারীর সৎকারে অংশগ্রহণকারীদের হোম কোয়ারেন্টান এ রাখা হয়েছে।
০৫:৪১ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
জামালপুরে জ্বর-গলাব্যথায় নারীর মৃত্যু; ২০টি বাড়ি লকডাউন
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নে জ্বর ও গলাব্যথায় এক নারী (৩৫) মারা গেছেন । মৃত ওই নারী করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা তা জানার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
০৪:৫৯ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
করোনার উপসর্গ নিয়ে গাজীপুরে একজনের মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় ঠান্ডা, সর্দি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কাপাসিয়া উপজেলার টক ইউনিয়নের উলুসারা গ্রামের বাসিন্দা ছিলেন।কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, ওই যুবক নারায়ণগঞ্জে ফার্মেসিতে কাজ করতেন।
০৩:৪৯ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
ব্রাহ্মণবাড়িয়া: শ্বাসকষ্টে প্রবাসীসহ ২ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে প্রবাসীসহ দুজনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মারা যাওয়া দুজনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
০১:৫৮ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
সিলেট: আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু
সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা (৭৯) মারা গেছেন।
০১:১২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
এসআই অনিমাকে গলা কেটে হত্যার চেষ্টা করে প্রেমিক
মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই, প্রশিক্ষণকালীন) অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা করে তার কথিত প্রেমিক। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের লেকেরপাড় পৌর শিশুপার্কের পাশে প্রত্যাশা হাসপাতালের সমানে এ ঘটনা ঘটে।
০১:৫২ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা
লকডাউন ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা, সদর ও বন্দর উপজেলাকে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ, সেনাবাহিনী ও র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১০:৩২ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
করোনা: বাড়ি লকডাউনের পর কৃষকের মৃত্যু
কুমিল্লার দাউদকান্দিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনের বাড়ি লকডাউনের নয় ঘণ্টা পর জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আলেক খান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় তিনি মারা যান।
০৫:০৮ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
শুধু মিরপুরেই করোনায় আক্রান্ত ১১ জন
দেশে করোনাভাইরাসে সংক্রমিত ৮৮ জনের মধ্যে কেবল রাজধানীর মিরপুর এলাকায় রয়েছেন ১১ জন। এ ছাড়া বাসাবো এলাকায় ৯ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।
০৪:২৩ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
লক্ষ্মীপুরে শ্বাসকষ্টে শিশুর মৃত্যু, ৩টি বাড়ি লকডাউন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শ্বাসকষ্ট ও খিচনীতে দুইবছর তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার রাতে নিহতের বাড়ীরসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে।
০১:২৬ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা



































