ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১১:১১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
aaa
bbb
করোনায় ইতালিতে ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু

করোনায় ইতালিতে ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে একদিনে এ যাবৎকালের রেকর্ড ৬২৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়াল ৪ হাজার ৩২ জন। হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন ৩৭ হাজার ৮৬০ জন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক।


১২:২৫ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার

আফগানিস্তানে নতুন করে ২জন করোনায় আক্রান্ত

আফগানিস্তানে নতুন করে ২জন করোনায় আক্রান্ত

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, দেশে নতুন করে আরো দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।


০২:০১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

ক্যারিবীয় দেশ হাইতিতে প্রথম করোনার থাবা

ক্যারিবীয় দেশ হাইতিতে প্রথম করোনার থাবা

হাইতিতে এই প্রথম দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোভেনাল মোইজ বলেছেন, দেশটিতে প্রথমবারের মত বৃহস্পতিবার দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রতিরোধে তার সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ।


০১:৫৪ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

করোনা আতঙ্ক: মসজিদে হারাম ও নববীতে জুমার নামাজ বাতিল

করোনা আতঙ্ক: মসজিদে হারাম ও নববীতে জুমার নামাজ বাতিল

করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও জুমার নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। শুক্রবার সকালে এক বিবৃতিতে এই দুই মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


১২:৩৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘ

করোনায় কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘ

চীন থেকে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বের দরিদ্র দেশগুলোর কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।


১২:২১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

করোনাভাইরাসে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৪

করোনাভাইরাসে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৪

ভারতে ভয়াবহ করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারালেন মোট চারজন। স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার পাঞ্জাবের বাঙ্গা শহরে জার্মানি ফেরত ৭০ বছর বয়সী ওই বৃদ্ধ মারা যান।


১২:১৮ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

বিশ্বব্যাপী করোনা আতঙ্ক, মৃত্যু ছাড়ালো ১০ হাজার

বিশ্বব্যাপী করোনা আতঙ্ক, মৃত্যু ছাড়ালো ১০ হাজার

নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। বিশ্বে এখন এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজারে।মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। শুক্রবার জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

 


১১:৪০ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

দিল্লির প্যারামেডিকেল ছাত্রীর ৪ ধর্ষক-খুনির ফাঁসি কার্যকর

দিল্লির প্যারামেডিকেল ছাত্রীর ৪ ধর্ষক-খুনির ফাঁসি কার্যকর

ভারতের রাজধানী দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে প্যারামেডিকেলের ছাত্রী নির্ভয়াকে (ছদ্মনাম) ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত চরম নাটকীয়তা শেষে আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির তিহার কারাগারে ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


১১:২৫ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

করোনা রুখতে রোববার জনতা কার্ফুর ডাক দিলেন মোদি

করোনা রুখতে রোববার জনতা কার্ফুর ডাক দিলেন মোদি

এবার করোনাভাইরাস রুখতে ‘জনতা-কার্ফু’র ঘোষণা দিলো ভারত। সরকারি নির্দেশ জারি করে বাধ্য করা নয়, দেশবাসীর কাছে স্বেচ্ছায় কার্ফু পালনের আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


১০:৩০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অস্ট্রেলিয়াতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।


০৪:৫০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন জার্মানি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন জার্মানি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ।


০২:১২ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনায় সৌদিতে সকল বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনায় সৌদিতে সকল বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেসরকারি খাতের কাজ ১৫ দিনের জন্য স্থগিত করেছে সৌদি আরব সরকার। তবে স্বাস্থ্য ও খাদ্য বিভাগসহ অন্য গুরুত্বপূর্ণ বিভাগগুলো এই আদেশের বাইরে থাকবে।


০১:৪২ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ভাইরাস হুমকিকে ‘ছোটো’ করে দেখছেন রাজনীতিবিদরা

ভাইরাস হুমকিকে ‘ছোটো’ করে দেখছেন রাজনীতিবিদরা

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দির লিয়েন বলেছেন, রাজনৈতিক নেতারা করোনাভাইরাস হুমকির ভয়াবহতার মাত্রাকে ‘ছোটো’ করে দেখছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।


০১:১৫ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক প্রতিনিধিসহ মার্কিন কংগ্রেসের দুই আইন প্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


০১:০৭ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৮,৯৬৭

করোনা: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৮,৯৬৭

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৭ জনে।


১২:৪৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড

ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসের থাবায় ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বুধবার একদিনে আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ জন। এখন পর্যন্ত যেকোনো দেশে করোনাভাইরাসে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।


১২:২০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্যেই করোনা রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্যেই করোনা রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই এখন করেনাভাইরাসের রোগী ধরা পড়েছে। পশ্চিম ভার্জিনিয়ায় মঙ্গলবার প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর এখন প্রতিটি রাজ্যেই করোনার রোগী পাওয়া গেল।


০১:৩৭ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

চীনে করোনার বিস্তার কমেছে, আজ আক্রান্ত ১

চীনে করোনার বিস্তার কমেছে, আজ আক্রান্ত ১

চীনে আজ বুধবার অভ্যন্তরীণভাবে করোনাভাইরাসে নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছে। তবে বিদেশ থেকে আক্রান্ত হয়ে এক ডজনের বেশি লোক দেশে ফিরেছে।


০১:১২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

উন্নয়নশীল দেশগুলো নিয়ে ডব্লিউএইচও’র সতর্কতা

উন্নয়নশীল দেশগুলো নিয়ে ডব্লিউএইচও’র সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জারি করে জানিয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশে করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যহারে কম। এমন দেশগুলোতে সঠিকভাবে পরীক্ষা না হওয়ার ফলেও এমনটি হতে পারে। যদি তাই হয় তাহলে এই দেশগুলো সামনে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে।


১২:২৬ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

হেরেম শরীফ ও নববী ছাড়া সৌদির সব মসজিদ বন্ধ

হেরেম শরীফ ও নববী ছাড়া সৌদির সব মসজিদ বন্ধ

করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতে সংবাদ মাধ্যম খালিজ টাইমের খবরে এ তথ্য জানানো হয়েছে।


১১:৩৫ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাস: একদিনে ইউরোপে মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস: একদিনে ইউরোপে মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাস (কোভিড-১৯) ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে মহামারি আকার ধারন করেছে। ইউরোপকে এই ভাইরাসের কেন্দ্রে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও নিহতের রেকর্ড গড়েছে স্পেন ও জার্মানি।


১১:২৪ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজার ৯৬৫

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজার ৯৬৫

বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।


১১:২১ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ইতালি যেন মৃত্যুপুরী, ২৪ ঘন্টায় ৩৪৫ জনের মৃত্যু

ইতালি যেন মৃত্যুপুরী, ২৪ ঘন্টায় ৩৪৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইতালিতে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির শহর লম্বার্ডিয়া যেন মৃত্যুপুরী। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা যাওয়া আড়াই হাজারের মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়া অঞ্চলের।মিলান আর লম্বার্ডিয়ার হাসপাতালগুলোর মর্গেও লাশ রাখার জায়গা নেই। স্বজনরা মৃতদের শেষবারের মতো দেখতেও পারছেন না।


১১:১৯ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে মোদির শ্রদ্ধা

বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকীতে মোদির শ্রদ্ধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।


০৯:৫২ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার