ফল খেয়ে পরীমণি অসুস্থ, সাবধান করলেন ভক্তদের
নিজের বাড়ি বরিশাল থেকে ঢাকায় ফিরতেই অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি।রোববার (১৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ও পরিবারের বাকি সদস্যেদের অসুস্থতার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। ফেসবুক পোস্টে বলা হয়, রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
১২:১৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার
বিয়ে করলেন অর্ষা
মৌসুমী হামিদ, জোভানের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। খবরটি নিশ্চিত করেছেন অর্ষা নিজেই। এর আগে সামাজিক মাধ্যমে সামাজিক মাধ্যমে বিয়ের খবরটি জানান অর্ষা। আজ রোববার নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তাকে দেখা যায় অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরানের সঙ্গে। মোস্তাফিজুর নুর ইমরানের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি অন্যদিকে অর্ষা কনে সাজতে জড়িয়েছেন কাঞ্চিভরম শাড়ি। সিঁথিতে চন্দ্রমল্লিকা। নিখাদ প্রকৃতিতে তারা ক্যামেরা বন্দি হয়েছেন আদুরে ভঙ্গিতে
০১:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার
বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মৌসুমী হামিদ
বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যার পর বরের সঙ্গে বিয়ের ছবিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।বিয়ের তিনটি ছবি পোস্ট করেন ক্যাপশনে মৌসুমী লিখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা , মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি, মধু সঞ্চয়ের পর, মধু পেরে করিল মুখর, শান্ত আনন্দের আমন্ত্রণে,আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে ।
১০:৩১ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
আমি কিন্তু ডরে ঘরের কোণে বসে থাকা মহিলা না: মমতাজ
অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষপর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি তিনি। তাকে টপকে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।
০১:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার
মেয়ের বিয়েতে কাদলেন আমির খান
মেয়ে ইরার বিয়েতে এলাহি আয়োজন করেছিলেন আমির খান। গত ৩ জানুয়ারি আইনি বিয়ে হয় বেশ জাঁকজমক ভাবেই। তারপর তারা সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে চলল বিয়ের নানা অনুষ্ঠান। শেষ দিনের সন্ধ্যায় মেয়ে-জামাইকে আংটি বদলে করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আমির খান। চোখের জল মুছতে রুমাল বার করলেন অভিনেতা।
০৪:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
রয়্যাল আলবার্ট হলে বিশ্বের প্রাচীন সঙ্গীত নিয়ে সৌধের আয়োজন
বৃটেনে দক্ষিণ এশীয় শিল্পের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংস্থা সৌধের প্রযোজনায় বিশ্বখ্যাত রয়্যাল আলবার্ট হলে মঞ্চস্থ হতে যাচ্ছে এক নতুন পরিবেশনা ‘শৃঙ্গার ও পার্থিব প্রণয়ের গান : ঠুমরি থেকে ট্রুবাডোর’। ‘ফ্রিডা কাহলো থেকে ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিকে’র ব্যাপক সাফল্যের পর ১৫ জানুয়ারি সন্ধ্যায় আবারো আলবার্ট হলের এলগার রুমে অনুষ্ঠিত হবে সৌধের এই নতুন শিল্প-প্রকল্প।
১১:১৮ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
বিভেদ ভুলে এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া?
কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ভাঙন ধরেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সংসারে। ইতিমধ্যে মেয়েকে নিয়ে নাকি স্বামীর বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে অন্যত্র থাকেন তিনি। এমন খবরও চাউর হয়, শ্বশুর অমিতাভ বচ্চনও তার ছেলের বউয়ের ইনস্টাগ্রাম আইডি আনফলো করে দিয়েছেন।
তবে বিচ্ছেদের জল্পনা অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি পরিবারের কেউই। তবু গত বছরের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল তাদের নিয়ে চর্চা।
১১:১৩ এএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
ভোটের লড়াইয়ে তারকাদের হারজিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েই বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর। এক লাখেরও বেশি ভোটে জিতেছেন তিনি। তবে বিনোদন জগতের তারকাদের নির্বাচনে বড় ধাক্কা মমতাজ বেগমের পরাজয়। প্রথমবার প্রার্থী হয়ে হারের তালিকায় নাম লিখিয়েছেন মাহিয়া মাহিও।
০১:২৮ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
হঠাৎ কেন নতুন লুকে শাবনূর
তিন বছর পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। এর কারণ হচ্ছে— নতুন সিনেমায় কাজ শুরু করবেন। সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি।এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।
০১:০৯ পিএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
পুরুষদের প্রশংসা করে যে স্ট্যাটাস দিলেন মাহি
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে অভিনয়ের চেয়ে রাজনীতির মাঠেই বেশি সক্রিয় তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নিজের সুন্দর মুহূর্ত, মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন এই নায়িকা। এবার পুরুষদের প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন মাহি।যদিও হৃদয়বিদারক একটি ঘটনাকে কেন্দ্র করেই পোস্টটি দেন মাহি। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
১১:৩১ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
নতুন বছরে সুখবর দিলেন দীঘি
ঢাকাই চলচ্চিত্রে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের রয়েছে বিশেষ কদর। এই পরিচালকের হাতেই নির্মাণ হয়েছে কালজয়ী ‘মনপুরা’ থেকে ‘স্বপ্নজাল’ কিংবা ‘গুণিন’র মতো সিনেমা। সাম্প্রতি নবাগত মন্দিরাকে নিয়ে বানিয়েছেন ‘কাজল রেখা’। এরই মধ্যে নতুন ছবির কাজে যুক্ত হলেন সেলিম। নাম ‘গাঁইয়া’। এ ছবি অবশ্য পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্য ছবি। এতে নায়িকা হিসেবে সেলিম বেছে নিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিকে।
০১:২৮ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
আজ বিয়ের পিঁড়িতে বসছেন আমির কন্যা
আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের বড় মেয়ে ইরা খান আর নূপুর শিখর। গত বছরই দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন এই জুটি। মঙ্গলবার হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। মহারাষ্ট্রীয় রীতিনীতি মেনেই হয়েছে সেই অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে দেখা গেয়েছে আমিরের দুই প্রাক্তন স্ত্রীকে। সেখানে আমিরের প্রথম স্ত্রী ইরার মা রিনা দত্ত যেমন উপস্থিত ছিলেন, তেমনই ছিলেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।
১১:০০ এএম, ৩ জানুয়ারি ২০২৪ বুধবার
ইধিকাকে নিয়ে ওঠা গুঞ্জনটি সত্যি হলো
গত বছর শাকিব খানের হাত ধরে টলিউডের ইধিকা পাল হন ঢালিউডের ‘প্রিয়তমা’। প্রথম ছবি দিয়েই পান সফলতা। সদ্য বিদায়ী বছরের শেষে দিকে তাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। শোনা যায়, ঢালিউড সুপারস্টারের পর টলিউড সুপারস্টারের হাত ধরছেন ইধিকা। দেবের নায়িকা হতে চলেছেন তিনি।
১২:৪২ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
নতুন বছরে দোয়া ও ভালোবাসায় রাখুন: বুবলী
চলতি বছরের শুরুতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা দিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। এছাড়াও মাহফুজ আহমেদের সঙ্গে ‘প্রহেলিকা’ ও নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমা এই অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে।
১১:০৬ এএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
বর্ষবরণে পটকা না ফুটাতে অনুরোধ জয়ার
নতুন বছর বরণে শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুভেচ্ছা জানানোর পাশপাশি কিছু বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করতে অনুরোধও জানিয়েছেন এই অভিনেত্রী। এক ভিডিও বার্তায় জয়া বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমরা সবাই আনন্দ প্রকাশ করতে চাই একসঙ্গে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।
০৪:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
বিয়ের আগেই আদিত্য ও অনন্যার ‘হানিমুন’
গোপনে চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা আদিত্য রায় ও অনন্যা পাণ্ডে। কিন্তু মুখে তা স্বীকার করছেন না। তবে তাদের একান্ত মুহূর্তের ছবিগুলো ঠিকই তাদের সম্পর্কের কথা জানান দেয়। তবে এবার গোপনে নয়, সবার সামনেই উড়াল দিলেন অন্য দেশে। নতুন বছরটা একসঙ্গেই কাটাবেন তারা। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আদিত্য-অনন্যা।
১০:১৯ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
নিজের ক্যান্সার সম্পর্কে জানালেন শর্মিলা ঠাকুর
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আর সেকথা জানালেন, ছেলে সাইফ আলী খানের হাত ধরে করণ জোহরের শো-তে হাজির হয়ে। সেখানেই প্রথম ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি সামনে আনেন বাঙালি এই অভিনেত্রী।
০৯:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সিনেমায় আর অভিনয় করবেন না মাহি!
চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন তিনি। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
১১:৫২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার
২০২৩ সালে বিয়ে করেছেন যেসব তারকা
চলতি বছর শোবিজ জগতে বিয়ে করেছেন অনেক তারকা। কেউ হঠাৎ বিয়ে করেছেন, কেউ কেউ আবার আগে বিয়ে করলেও এই বছর বিয়ের কথা প্রকাশ করেছেন। তারকাদের বিয়ের খবর বছরজুড়েই শোবিজের শিরোনামে ছিল। এমন কয়েকজন তারকাশিল্পীর বিয়ের খবর নিয়ে এই লেখা।
১১:২৫ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
অভিষেকেই সেরার তালিকায় জয়া
চলতি বছর বলিউডে অভিষেক হয়েছে জয়া আহসানের। প্রথম ছবি ‘কড়ক সিং’ দিয়েই করেছেন বাজিমাত। ছবিটি মুক্তি পেয়েছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। এদিকে ২০২৩ সালের ওয়েব কনটেন্টগুলো থেকে অভিনয়শিল্পীদের সেরা পারফর্মেন্সের তালিকা তৈরি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রথম সিনেমা দিয়েই এ তালিকায় জায়গা করে নিয়েছেন জয়া আহসান।
১২:৪৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার
কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন
কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি। তিনি ‘অনন্যা’ নামে একটি নাটকে কর্মজীবী মায়ের গল্পে অভিনয় করেছেন। তাতে মিলেছে ব্যাপক সাড়া। রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টায় তার ভেরিফায়েড ফেসবুকে নাটকটির লিংক শেয়ার করে একটি পোস্ট করেন।
০১:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯৬তম আসর বসতে যাচ্ছে আগামী ১০ মার্চ (২০২৪ ইং)। আসরটির চূড়ান্ত মনোনয়নের আগে এর ১০টি সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করেছে অস্কার কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় আন্তর্জাতিক পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমা বিভাগে ১৫টি সিনেমা ঠাঁই পেয়েছে।
১১:৩৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাশমিকা
রাশমিকা মান্দানা। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টির’ মতো সিনেমাতে অভিনয় করে তার অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত ‘অ্যনিম্যাল’ সিনেমা।দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গেছে রাশমিকাকে। সিনেমা বক্স অফিসে হিট। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৯০০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। দক্ষিণী বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছেন গত কয়েক বছরে। গত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে পরিশ্রম করছেন রাশমিকা।
১০:৩৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
আর গান গাইতে পারবেন না সেলিন ডিওন
কানাডিয়ান সঙ্গীত শিল্পী সেলিন ডিওন টাইটানিক মুভিতে ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু দীর্ঘদিন থেকেই সেলিন ডিওন বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। গত এক বছর ধরেই তিনি অসুস্থ।
১২:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
































