নেপালে বিমান দুর্ঘটনা: জনপ্রিয় কণ্ঠশিল্পী নিহত
নেপালে বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় লোক ঘরানার কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল প্রাণ হারিয়েছেন। নেপালে ৭২ জন যাত্রী নিয়ে দুর্ঘটনায় পতিত হওয়া বিমানে তিনি ছিলেন। রোববার নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ইয়েতি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান এ দুর্ঘটনার কবলে পড়ে।
১১:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল
মিস ইউনিভার্সের ৭১তম আসরের সেরার মুকুট জিতেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল ও ফ্যাশন ডিজাইনার আর’বনি গ্যাব্রিয়েল। যুক্তরাষ্ট্রের সময় শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। প্রথম ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত বছর মিস যুক্তরাষ্ট্রের খেতাবও জিতেছিলেন।
১০:২৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ
আজ (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে ৮ দিনব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। ৮ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শন করা হবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল এমনই তথ্য জানিয়েছেন।
০১:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা আর নেই
বিশ্ববিখ্যাত গায়ক পপসম্রাট মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মেরি প্রিসলি আর নেই। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান। তার মা প্রিসিলা প্রিসলি মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবিসির সংবাদে এই তথ্য জানা গেছে। লিসা মেরি প্রিসলি ‘রক অ্যান্ড রোলের রাজা’খ্যাত এলভিস প্রিসলির একমাত্র মেয়ে।
১২:৫৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
পোশাক নিয়ে ভক্তের মন্তব্য, যা বললেন মিম
তারকাদের পোশাক, চুলের স্টাইলসহ নানা বিষয়ে ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তাদের জীবনাচরণ, চাল-চলন অনুসরণ করেন অনেক ভক্ত। নিয়মিত ফেসবুকে নানারকম পোশাক পরে ছবি পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেসব ছবি নিয়ে ভক্তদের নানারকম মন্তব্য থাকে। অনেক মন্তব্যের উত্তরও দেন মিম।
০১:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ছেলের পাঁচ মাস উদযাপন করলেন রাজ-পরী
ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমনি গত ১০ আগস্ট পুত্রসন্তানের বাবা-মা হন। ওই দিন বিকেলে রাজধানীর এভয়ারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরী। ঠিক এক সপ্তাহ পর ১৮ আগস্ট আকিকা সম্পন্ন করেন নবজাতকের। ছেলের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।
১০:০২ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
এবারের গোল্ডেন গ্লোব বিজয়ী যারা
অস্কারের পরই বিশ্বের সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড শো গোল্ডেন গ্লোব। এ আয়োজনে প্রতি বছরের সেরা চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজগুলোকে সম্মাননা জানানো হয়। বুধবার (১১ জানুয়ারি) সকালে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। একনজরে জেনে নিন এবারের গোল্ডেন গ্লোব বিজয়ীদের তালিকা-
০৮:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
আরিয়ানের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পাক অভিনেত্রী
এই তো সেদিন বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহিকে জড়িয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ানের খানের প্রেমের গুঞ্জন ওঠে। এরপরই কিং খানের পুত্রের সঙ্গে নাম জড়ায় পাকিস্তানি টিভি অভিনেত্রী সাদিয়া খানের নাম। রটনা রটে, চুটিয়ে ডেটিং করছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমেও আসে এ খবর।
১১:৪৮ এএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
আমার বাসায় ভূত আছে: পরীমনি
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। সবশেষ ব্যক্তিজীবন নিয়ে শরীফুল রাজকে জড়িয়ে আলোচনায় এসেছেন তিনি। রিয়েল লাইফকে এক পাশে রেখে রিল লাইফ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিষ্টিভাষী এই অভিনেত্রী। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রমোশনে ব্যস্ত পরী। স্কুল থেকে শুরু করে কিড জোন- সবখানে পরীকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। শোনা যাচ্ছে, রাজ ও পরী একসঙ্গে দুবাই যাচ্ছেন। কারণটাও জানা গেছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তারা। ১৫ জানুয়ারি সন্ধ্যায় দুবাইয়ের আজমানে এক হচ্ছেন এ তারকা দম্পতি।
১২:৫০ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার
এফডিসিতে বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব- ২০২৩’সোমবার (৯ জানুয়ারি) বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র উৎসবটির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব- ২০২৩’ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
০৭:০১ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
বিভেদ ভুলে দুবাই উড়াল দেবেন রাজ-পরী
গত কয়েকদিন ধরেই তারকা দম্পতি রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। তাদের বিচ্ছেদ ইস্যুতে সরব ছিলো সোশ্যাল মিডিয়া। তবে সকল জল্পনা উড়িয়ে ফের এক হয়েছেন এই দম্পতি। খুব শিগগির দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা।জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসর। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।
০৬:৫৬ পিএম, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার
১ দিনে সাড়ে তিন মিলিয়ন, ‘কঞ্জুস’-এ মুগ্ধ দর্শক
গল্পের উপস্থাপনায় নতুনত্ব এনে নির্মাতা মহিদুল মহিম নির্মাণ করেছেন নাটক ‘কঞ্জুস’। প্রচারে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে তানজিন তিশা ও মুশফিক ফারহান অভিনীত এ নাটকটি। মাত্র একদিনেই নাটকটি দেখেছেন ছত্রিশ লাখ অর্থাৎ সাড়ে তিন মিলিয়নেরও বেশি। সেইসাথে ভাসছে দর্শক প্রশংসায়।
০২:১০ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
বিশ্বের তৃতীয় ধনী পোষাপ্রাণী ‘অলিভিয়া বেনসন’!
আবারও সংবাদের শিরোনামে বিখ্যাত আমেরিকান গায়িকা টেলর সুইফট। না এবার কোনো অ্যালবাম বা মিউজিক ভিডিওর কারণে নয়, যুক্তরাষ্ট্রের পপ তারকা টেলর সুইফট এবার খবরের শিরোনাম হয়েছে নিজের পোষা বিড়ালের কারণে। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সুইফটের পোষা বিড়াল অলিভিয়া বেনসনের নাম উঠছে বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণীর তালিকায়।
১১:৪০ এএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
আন্দাজে নিউজ করা হয়েছে: পরীমণি
মান-অভিমানের অবসান ঘটিয়ে অভিনেতা শরীফুল রাজের ঘরে ফিরে গেছেন নায়িকা পরীমণি। বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে এমনই তথ্য জানান ঢাকাই সিনেমার আরেক নায়িকা শিরিন শিলা। কয়েকটি ছবি পোস্ট করেন শিলা। যেখানে দেখা গেছে, পরীমণি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।
১০:৩৮ এএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার
আজ জন্মদিনে দীপিকার সেরা সাজপোশাক
বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোনের জন্মদিন আজ ৫ জানুয়ারি। বিশ্বজুড়ে জনপ্রিয় ভারতের এই অভিনেত্রীর বয়স ৩৪ বছর পূর্ণ হলো।বলিউডে এক যুগ পার করেছেন দীপিকা। এর মধ্যেই তিনি প্রথম সারির অভিনেত্রী হিসেবে বেশ পাকাপোক্ত অবস্থান গেড়ে নিয়েছেন।২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি দীপিকা পাড়ুকোনকে।
১২:৪৬ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সর্বকালের সেরা সংগীতশিল্পীর তালিকায় লতা
‘রোলিং স্টোন’-এর সর্বকালের সেরা ২০০ সংগীতশিল্পীর তালিকায় জায়গা পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর। মার্কিন ঐতিহাসিক ম্যাগাজিনটির তালিকার ৮৪তম স্থানে রয়েছে প্রয়াত এই সুর সম্রাজ্ঞীর নাম।
১০:১৩ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
এবার সুখবর দিলেন পরীমণি
ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি।
০২:৩৯ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন আর নেই
ভারতের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। দীর্ঘদিন ধরে ব্রঙ্কোনিউমোনিয়া রোগে ভোগা এই শিল্পী মঙ্গলবার ভোরে পরলোকে পাড়ি জমান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
১১:২১ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
পরীর সঙ্গে সম্পর্ক টিকবে কি না, জানালেন রাজ
টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির দাম্পত্য। তারা কি নিজেদের ঝামেলা মিটিয়ে আবারও এক ছাদের নিচে থাকবেন নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন, সেটি জানতে মুখিয়ে আছেন অনুরাগীরা।গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় পরী একের পর এক পোস্ট দিয়ে রাজকে কাঠগড়ায় দাঁড় করালেও বিষয়টি নিয়ে নিশ্চুপ থেকেছেন তিনি। তবে তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটি স্পষ্ট করেছেন এ অভিনেতা।
০৯:৫৮ এএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগীত শিল্পী সুমিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন
নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। তার এখন বয়স ৮৯ বছর।সুমিত্রা সেনের কন্যা শ্রাবণী সেন জানান, ফুসফুসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন সুমিত্রা দেবীর। পাশাপাশি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। আগামী মার্চে ৯০-পূর্ণ করবেন সুমিত্রা সেন।
০৭:৩০ পিএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
গায়ে হাত তোলার পর্যায়ে গেলে সম্পর্ক আর থাকে না: পরীমনি
গেল বছরের শেষ দিনে থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা জানাতে এক স্ট্যাটাস দিয়ে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও টক অব দ্য টাউন এই নায়িকা। নতুন বছরের প্রথম প্রহরে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। আর তাতেই সবার মনে উঁকি দিয়েছে নানা প্রশ্নের।
১০:০৪ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাব: পরীমনি
ফুটবল খেলা নিয়ে উন্মাদনা শেষ হতে না হতেই পরীর জীবনে উঠল অন্য ঝড়। কথা ছিল আর্জেন্টিনা জিতলে ঘুরে আসবে মেসির শহরে। কিন্তু তা না হয়ে অভিনেতা রাজের সঙ্গে সম্পর্কেরই ইতি টানার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ২০২১ সালের ১৭ অক্টোবর ১০১ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমনি। এ বছর ১০ আগস্ট ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
১১:২৬ এএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
২০২২: তারকাদের আলোচিত বিয়ে
পরীমনি ও রাজের বিয়ে-গত বছরে গুণিন সিনেমার শুটিং করতে গিয়ে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও পরাণ- -দামালের নায়ক শরীফুর রাজের পরিচয় গড়ায় প্রণয়ে, সেখান থেকে পরিণয়। সে সময় সবাইকে আড়ালে রেখে নিজেরা নিজেরাই বিয়ে সেরেছিলেন পরীমনি ও রাজ। পরে চলতি বছর শুরুর মাসের ২৩ তারিখ, আত্মীয় বন্ধুদের নিয়ে পরীমনির বনানীর বাসায় ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়েতে খয়োরি-সোনালী রঙের পোশাকে মোহনীয় সাজে ধরা দেন বর-কনে।
০২:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
সালতামামি: বিদায়ী বছরে নিভে গেছে যেসব তারা
শেষ হতে চলল ২০২২। নতুন বছর কড়া নাড়ছে দরোজায়। অনেক প্রাপ্তি ও সফলতার পাশাপাশি ২০২২-এ রয়েছে কিছু হারানোর ক্ষতও। এ বছর চিরবিদায় জানাতে হয়েছে বেশ কয়েকজন কীর্তিমান আলোকিত মানুষকে; যারা একসময় তাদের প্রতিভার দ্যুতি ছড়িয়ে আলোকিত করেছেন রাজনীতির মাঠ কিংবা শিল্পাঙ্গন। বছর শেষে পেছন ফিরে তাকানোর এই আয়োজনে শ্রদ্ধায় স্মরণ করছি তাদের—
১১:৪০ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




























