ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:৩২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
হিন্দি সিরিয়ালের নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিন্দি সিরিয়ালের নায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের হিন্দি সিরিয়ালের অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


০৯:২৪ এএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার

শাকিবের প্রেম কাহিনী শোনালেন বুবলী

শাকিবের প্রেম কাহিনী শোনালেন বুবলী

শাকিব খানের প্রেম, বিয়ে অতঃপর সন্তানের বাবা হওয়ার বিষয়টি সবারই জানা। তবে বুবলীর সঙ্গে এই নায়কের প্রেমের গল্প অনেকেই জানেন না। সেই গল্প জানালেন বুবলী নিজেই। শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যেই মিডিয়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদ হয়ে গেছে। এমনকি গুঞ্জন আছে, ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।


০১:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার

ছাড়পত্র পেল পরীমণির ‘মা’

ছাড়পত্র পেল পরীমণির ‘মা’

গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি।চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।


১১:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার

মাহির যেন মেয়ে হয়: পরীমনি 

মাহির যেন মেয়ে হয়: পরীমনি 

মা হতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়। তবে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন মাহি। 


১২:১৯ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার

বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা!

বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা!

আগামী বছর এপ্রিলেই বিয়ে করতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি। বিয়েতে দুজনের পরিবারের ঘনিষ্ট আত্মীয়রা উপস্থিত থাকবেন। তবে তারা বলিউড তারকাদের দাওয়াত দেবেন না।করণ জোহরের ‘কফি উইথ করণ- সিজন ৭-এর এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তারা শুরুতে শুধু ‘ভালো বন্ধু’বললেও পরে হাটে হাঁড়ি ভেঙে যায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টিও স্বীকার করিয়ে ছাড়েন করণ জোহর।


১১:২৮ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

৮ মাস আগেই বিচ্ছেদ শাকিব-বুবলির!

৮ মাস আগেই বিচ্ছেদ শাকিব-বুবলির!

ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে ঢালিপাড়া বেশ গরম। বিয়ে, সন্তান ও বিচ্ছেদ এ নিয়েই চলছে আলোচনা আর নানান গুঞ্জন। এরই মধ্যে এই দুই তারকার সন্তান প্রকাশ্যে এসেছে। কিন্তু নতুন খবর হলো, ৮ মাস আগেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে এই তারকা জুটির।


১১:৪০ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এবার তিনি দুর্গাপূজার পুরো সময়টা ছিলেন কলকাতায়। এ উৎসব আনন্দের মধ্যে আবারও গুঞ্জন তাকে নিয়ে। এর কারণ অবশ্য তিনি নিজেই। অপু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সম্প্রতি দিন কয়েক আগে তিনটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তার সিঁথিতে সিঁদুর দেখা যায়।


০৭:৪৭ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

অভিনেত্রী ঈশিতার মা নদী মারা গেছেন

অভিনেত্রী ঈশিতার মা নদী মারা গেছেন

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী আর নেই। আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ঈশিতার স্বামী ড. আসিফ দৌলা।


০৩:৪০ পিএম, ১০ অক্টোবর ২০২২ সোমবার

যা বলার বলে দিয়েছি: বুবলী

যা বলার বলে দিয়েছি: বুবলী

মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। বাবা হয়েছেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছেলেকে প্রকাশ্যে আনেন এই দম্পতি। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন তারা।


১২:৫৮ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

ইনস্টাগ্রামে প্রতি পোস্টে প্রিয়াঙ্কা-আলিয়াদের আয় কত?

ইনস্টাগ্রামে প্রতি পোস্টে প্রিয়াঙ্কা-আলিয়াদের আয় কত?

জনপ্রিয় ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম থেকে ব্যাপক আয় করছেন তারকারা। এই প্লাটফর্মে পোস্ট প্রতি আয়ের হিসাবে ভারতীয়দের মধ্যে প্রথমেই যার নাম উঠে আসে তিনি বিরাট কোহলি। প্রতি পোস্টে তার আয় ৫,০৪,৬৭,৫৬০ টাকা।ইনস্টাগ্রাম পোস্ট প্রতি আয়ে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। প্রতি পোস্টে তার আয় ২,৯৯,০৯,৪৫১ টাকা।


১২:৪৮ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার

মুখোমুখি মাহি ও পূজা

মুখোমুখি মাহি ও পূজা

সাম্প্রতিককালে ঢাকাই সিনেমার পালে নতুন হাওয়া লেগেছে। একইদিনে মুক্তি পাচ্ছে নতুন দুটি সিনেমা। তাও আবার সমান সংখ্যক হল নিয়ে। শুক্রবার (৭ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ ও পূজা চেরি অভিনীত ‘হৃদিতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দুটি সিনেমারই হলসংখ্যা ২১।


১২:৪৯ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার

৬০ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন মাধুরী

৬০ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন মাধুরী

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার ব্যয়বহুল নতুন এই ফ্ল্যাট মুম্বাইয়ের লোয়ার পারলেতে অবস্থিত।ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিস ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৪৮ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ১৩ লাখ ৩ হাজার ২২ টাকা) ফ্ল্যাটটি কিনেছেন মাধুরী। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির দলিল করা হয়।


১২:০৪ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

শোবিজে এখন সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে তুমুল চর্চায় আছেন তিনি। সঙ্গে উঠে আসছে তার সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়, নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জনসহও আরও নানান বিষয়।


০১:১৯ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

শাকিবের নায়িকা হচ্ছেন না তানজিন তিশা

শাকিবের নায়িকা হচ্ছেন না তানজিন তিশা

প্রথমবারের মতো রায়হান রাফীর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এ পরিচালক-নায়ক জুটির কাজ দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। গতকাল শাকিব-রাফী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে আসার খবরটি জানিয়ে দেন।


০৬:৪৫ পিএম, ৫ অক্টোবর ২০২২ বুধবার

বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী

বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছেলেকে প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা বুবলী। পাশাপাশি সন্তানের বাবার পরিচয়ও জানিয়েছেন তিনি।গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।


০৭:৪৭ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ছেলে না ঘুমালে, আমারও ঘুম নেই : পরীমণি

ছেলে না ঘুমালে, আমারও ঘুম নেই : পরীমণি

প্রায় দুই মাস হতে চলল, মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আপাতত মাতৃত্বের দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ছেলেকে নিয়েই এখন তার সব ব্যস্ততা।রোববার (২ অক্টোবর) রাত ৩ টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি, কখন সে ঘুমু ঘুমু হাসবে।’


১২:০৫ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন বুবলী

ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন বুবলী

কয়েকদিন ধরেই দেশের শোবিজে সবচেয়ে চর্চিত নাম নায়িকা বুবলী, শাকিব খান ও তাদের সন্তান। ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের পুরনো ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন বুবলী। শুরু হয় সেই সন্তানের বাবাকে নিয়ে নানান জল্পনা-কল্পনা।৩০ সেপ্টেম্বর বুবলী এবং শাকিব দুজনেই জানিয়ে দেন বাবা-মা হয়েছেন তারা।


১২:৩৭ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার

নায়িকা থেকে লেখিকা রানি

নায়িকা থেকে লেখিকা রানি

বলিউডে পার করেছেন প্রায় ২৫ বছর। এ সময় নেহাত কম নয়। নানান ঘটনার সাক্ষী হয়েছেন।এবার সেই উত্থান-পতনের গল্প জানাবেন রানি মুখার্জি। থাকবে পেশাগত জীবনের সাফল্য, ব্যর্থতার গল্প। নানান অধ্যায়ের ছবি আঁকবেন। সঙ্গে পরিচালক-প্রযোজকদের সমীকরণ।


০৮:০৩ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

বুবলী-শাকিব তাদের সন্তানের কথা ঘোষণা করলেন

বুবলী-শাকিব তাদের সন্তানের কথা ঘোষণা করলেন

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী ‘মা হয়েছেন’ আড়াই বছর আগে। বিষয়টি সবার মুখে মুখে থাকলেও বুবলী নিজে স্বীকার করেননি। কিন্তু গত কয়েকদিন ধরে তিনি ঘটা করেই প্রচার করতে চাইছেন তার মা হওয়ার বিষয়টি। অপেক্ষার পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে ফেললেন পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। সঙ্গে বাবা হয়েছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। 


০১:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার

পূজায় জমিয়ে খাওয়াদাওয়ার প্রস্তুতি নুসরাতের

পূজায় জমিয়ে খাওয়াদাওয়ার প্রস্তুতি নুসরাতের

পূজা মানে নতুন জামা-কাপড়, মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা আর সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। দুর্গাপূজা মানেই ডায়েটের কোনও পরোয়া নয়। মন খুলে পছন্দের জিনিসে ভাগ বসানো। অবশ্য এ সবই আমবাঙালি করতে পারেন। কিন্তু নায়ক-নায়িকাদের পক্ষে কি আর সম্ভব হয় সব ভুলে শুধু পূজা উপভোগ করা! নিজেদের ছিপছিরে শরীর ধরে রাখার একটা বা়ড়তি চাপ তাদের সব সময়ই থাকে।


১২:০১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

আজ সন্ধ্যায় টিভিতে ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লেজেন্ড’

আজ সন্ধ্যায় টিভিতে ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লেজেন্ড’

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। বিশেষ এদিনকে সামনে রেখে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লেজেন্ড’। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে। আর দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে তথ্যচিত্রটি আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে টেলিভিশনের পর্দায়।


০২:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সোমবার রাতে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার পর্যন্ত ওই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। সেখানে তার নানা রকম শারীরিক পরীক্ষা করা হয়।


১১:৪৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

রণবীরকে রাতে ঘুমাতে দেন না আলিয়া

রণবীরকে রাতে ঘুমাতে দেন না আলিয়া

জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এছাড়া কয়েকদিন পরেই বাবা হতে চলেছেন তিনি। কিন্তু চারিদিকে এত খুশির খবরের মধ্যে নির্ঘুম রাত কাটছে এই অভিনেতার।এক সাক্ষাৎকারে এই কষ্টের কথা নিজেই জানিয়েছেন রণবীর। আর এর পেছনে দায়ি করেছেন স্ত্রী আলিয়া ভাটকে। এই অভিনেতা বলেন, ‘আলিয়া গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।’


০৮:০৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর জন্মদিনে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’

প্রধানমন্ত্রীর জন্মদিনে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’

একদিন বাদেই অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিশেষ এই দিনটিকে সামনে রেখে উন্মুক্ত করা হয়েছে তাকে ঘিরে নির্মিত নতুন তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আয়শা এরিন। কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপ ভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্যচিত্রটি নির্মাণ করেছে বৈষ্টমী।


০৭:১৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার