ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৩৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
aaa
bbb
সালতামামি: বিদায়ী বছরে নিভে গেছে যেসব তারা

সালতামামি: বিদায়ী বছরে নিভে গেছে যেসব তারা

শেষ হতে চলল ২০২২। নতুন বছর কড়া নাড়ছে দরোজায়। অনেক প্রাপ্তি ও সফলতার পাশাপাশি ২০২২-এ রয়েছে কিছু হারানোর ক্ষতও। এ বছর চিরবিদায় জানাতে হয়েছে বেশ কয়েকজন কীর্তিমান আলোকিত মানুষকে; যারা একসময় তাদের প্রতিভার দ্যুতি ছড়িয়ে আলোকিত করেছেন রাজনীতির মাঠ কিংবা শিল্পাঙ্গন। বছর শেষে পেছন ফিরে তাকানোর এই আয়োজনে শ্রদ্ধায় স্মরণ করছি তাদের—


১১:৪০ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

রাজ-পরীর সংসারে ভাঙন!

রাজ-পরীর সংসারে ভাঙন!

ঢাকাই সিনেমার রোমান্টিক দম্পতি রাজ-পরী। একমাত্র ছেলেকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তাদের। তবে বছর শেষে হঠাৎ সংসার ভাঙার খবর জানালেন চিত্রনায়িকা পরীমণি।শুক্রবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে নায়িকার ব্যক্তিগত আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।


১০:১৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

সুদীপার জুতা কাহিনি এবং ডনের কান্ড! 

সুদীপার জুতা কাহিনি এবং ডনের কান্ড! 

সুদীপা চট্টোপাধ্যায়ের প্রাণীর প্রতি প্রেমের বিষয়ে জানেন না এমন লোক কমই আছেন। বাড়িতেও রয়েছে চারপেয়ে পোষ্য। সারাটা দিন বাড়ির পোষ্যের কাণ্ডকারখানা সামলাতেই দিন কেটে যায় তার। এবার পোষ্যের জন্যই মহাসমস্যায় পড়তে হল সুদীপাকে। কী ঘটেছে? বাহারি জুতোয় ভরা তার ঘর। আর পোষ্য কুকুরটিরও যে জুতোর প্রতি বিশেষ ভালবাসা আছে, এ কথা সকলেরই জানা।


০১:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

অভিনেত্রীকে গুলি করে হত্যা

অভিনেত্রীকে গুলি করে হত্যা

ঝাড়খন্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।ব্যক্তিগত গাড়িতে রাচি থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া। এসময় সঙ্গে ছিলেন তার স্বামী প্রকাশ কুমার ও তাদের তিন বছরের এক কন্যা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকাশ।


০৭:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার

এবার কন্যা সন্তানের মা হলেন শার্লিন ফারজানা

এবার কন্যা সন্তানের মা হলেন শার্লিন ফারজানা

আবারও মা হয়েছেন শার্লিন ফারজানা। গত ২৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত এ অভিনেত্রী।শার্লিন ফারজানা জানান, তিনি ও তার সন্তান দুজনেই ভালো আছেন। তার সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। কন্যার আগমনে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলেও জানান তিনি।


০১:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ভেঙে গেল স্বাগতার ৬ বছরের সংসার

ভেঙে গেল স্বাগতার ৬ বছরের সংসার

অভিনেত্রী জিনাত সানু স্বাগতার বিবাহবিচ্ছেদ হয়েছে। বছর শেষে ঘরভাঙ্গার এই খবরটি তার ভক্তদের মন খারাপ করে দিয়েছে। স্বাগতার ৬ বছরের সংসারজীবনে ইতি ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে স্বাগতা জানান, তাদের দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। ফলে তাদের দুই পরিবার মিলে সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। তারা ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন।


০১:২৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার

টিকটকে মাহি দেশসেরা, চতুর্থ মেহজাবীন

টিকটকে মাহি দেশসেরা, চতুর্থ মেহজাবীন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টিকটক। এ মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে অনেকেই পেয়েছেন জনপ্রিয়তা। বিতর্ক থাকলেও চলচ্চিত্র, টিভি, সংগীতের অনেক তারকাও আছেন এই অ্যাপে। টিকটক সম্প্রতি ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের টিকটক ভিডিও নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তাকে বছরের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর উল্লেখ করে টিকটক তার আইডির পাশে লিখেছে, সামিরা তার শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছেন কীভাবে প্রাণবন্ত থাকা যায়।


০১:১৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার

শুটিং সেট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুটিং সেট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুটিং সেট থেকে তুনিশা শর্মা (২০) নামে এক ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুমে অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, তুনিশার মরদেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।


১০:৩০ এএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার

২৩ বছর বয়সী মডেলের প্রেমে ৪৮-এর লিওনার্দো!

২৩ বছর বয়সী মডেলের প্রেমে ৪৮-এর লিওনার্দো!

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর জনপ্রিয়তা অন্যমাত্রায়। ‘টাইটানিক’ তারকার ব্যক্তিগত থেকে কর্মজীবন— সব কিছুতেই ভক্তদের সব সময় কৌতূহল থাকে। সম্পর্ক, ডেট ইত্যাদির জন্যেও বারবার শিরোনামে এসেছেন তিনি। বয়সে অনেক ছোট তরুণীকে ডেট করার জন্য আবারও আলোচনায় লিওনার্দো।


০৮:৩০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ঢাকায় এলে মনে হয়, বাড়িতেই আছি: পার্নো

ঢাকায় এলে মনে হয়, বাড়িতেই আছি: পার্নো

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র এখন ঢাকায়। নতুন সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’র কাজ করছেন এফডিসিতে। এটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। সিনেমায় পার্নোর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। বাংলাদেশে আসা ও নতুন সিনেমার কাজ প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। 


১১:৩৭ এএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত চীনা কণ্ঠশিল্পী

ইচ্ছাকৃতভাবে করোনা আক্রান্ত চীনা কণ্ঠশিল্পী

ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের এক গায়িকা তথা গীতিকার জেন জাং। এমন তথ্য তিনি নিজেই জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।


১১:২৩ এএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

মেয়েকে স্তনদান করছেন আলিয়া! ভাইরাল ছবির সত্যি জানুন

মেয়েকে স্তনদান করছেন আলিয়া! ভাইরাল ছবির সত্যি জানুন

পরনে জরি পাড় লাল শাড়ি, হাসি যেন আর ধরছে না! নতুন মা আলিয়া স্তন্যপান করাচ্ছেন তাঁর একরত্তি মেয়ে রাহাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। হু হু করে ছড়িয়ে পড়েছে আলিয়া ও রাহার সেই চর্চিত ছবি। গত ৬ নভেম্বর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। নায়িকা মা হওয়ার পর থেকেই ‘রালিয়া’র সন্তানকে দেখবার জন্য ছটপট করছে তাদের ভক্তরা।


০১:০২ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার

‘অ্যাভাটার-টু’র তিনদিনের আয় ৪ হাজার ৬২২ কোটি টাকা!

‘অ্যাভাটার-টু’র তিনদিনের আয় ৪ হাজার ৬২২ কোটি টাকা!

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন করা সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।আর এই সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে ঝড় উঠবে এটাই স্বাভাবিক। গত শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের সফল এই নির্মাতার নতুন সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এটি ২০০৯ সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা ‘অ্যাভাটার’র দ্বিতীয় কিস্তি।


১২:০৮ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ 

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ 

আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে সমারোহে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। বাংলাদেশের এই ছবি প্রচুর প্রশংসা এবং ভালোবাসা কুড়িয়েছে কলকাতার দর্শকমহলে। সাড়ে তিন বছরের চেষ্টায় দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।


০১:৫৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে বিহারে মামলা!

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে বিহারে মামলা!

পাঠান সিনেমার একটি গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এমন অভিযোগ এনে বিহারের মুজাফফরপুরে সিনেমার অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’র মুক্তি সময় যত নিকটে আসছে ততই সিনেমাটি নিয়ে সমালোচনা বাড়ছে।


১২:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

‘পাঠান’ বিতর্ক চুলোয় যাক, কাতার গেলেন দীপিকা

‘পাঠান’ বিতর্ক চুলোয় যাক, কাতার গেলেন দীপিকা

‘বেশরম রং’ বিতর্কে তোলপাড় রাজনৈতিক মহল। দীপিকার গেরুয়া বিকিনিতে আগুন জ্বলছে ভারতজুড়ে। এর মাঝেই দেশ ছাড়লেন দীপিকা, গন্তব্য কাতার। আজ রবিবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী। শনিবার মুম্বই বিমানবন্দরে হাসি মুখে ধরা দিলেন রণবীর ঘরণী। পরনে অলিভ প্যান্ট আর সাদা টপ। সঙ্গে ক্রিম রঙা কোর্ট। ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে লুসেল স্টেডিয়ামে হাজির থাকবেন দীপিকা।


১১:১৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

মায়ের জন্য দোয়া চাইলেন তিশা

মায়ের জন্য দোয়া চাইলেন তিশা

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা অসুস্থ। তার মায়ের হার্টে বাইপাস সার্জারি করা হচ্ছে। অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিশা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন তিশা। পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি।


০৮:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

শাহরুখ-দীপিকার সিনেমা ও গান বয়কটের ডাক

শাহরুখ-দীপিকার সিনেমা ও গান বয়কটের ডাক

‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি। সিনেমার ‘বেশরম রঙ’ গানটি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই শাহরুখ-দিপীকার রসায়নের প্রশংসা করেছেন। আবার কেউ গানটিকে অশ্লীল আখ্যা দিয়ে বয়টকের ডাক দিয়েছেন। ‘পাঠান’ সিনেমাটিকেও বয়কট করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।


০১:০৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার

আবারও জিতের নায়িকা মিম

আবারও জিতের নায়িকা মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পর পর দুটি সিনেমা হিট হওয়ায় তার কদর এখন আকাশচুম্বী। এবার জানা গেল নতুন খবর। পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিম।বাংলাদেশের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় টালিউডে আবারও এন্ট্রি নিচ্ছেন এ নায়িকা। 


০১:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

বুদ্ধিজীবীদের স্মরণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অফ জেনোসাইড’

বুদ্ধিজীবীদের স্মরণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডায়েরি অফ জেনোসাইড’

পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পারে তাদের পরাজয় সুনিশ্চিত, তখন তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা করে। তারা দেশদ্রোহী রাজাকার, আলবদর, আল শামসদের সহযোগিতায় সুপরিকল্পিতভাবে দেশের বরেণ‍্যদের নির্মমভাবে হত‍্যা করে।
এ ঘটনার স্মরণে ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয়ে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস।


১১:৪০ এএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

২০২২ সালে গুগল সার্চে সেরা ১০-এ সুস্মিতা

২০২২ সালে গুগল সার্চে সেরা ১০-এ সুস্মিতা

পর্দায় তাকে খুব একটা নিয়মিত দেখা যায় না। তারপরও বলিউডের অন্যতম মেধাবী এবং জনপ্রিয় তারকা হলেন সুস্মিতা সেন। গোটা ইন্ডাস্ট্রির সকলেই তাকে পছন্দ করেন। আর সম্প্রতি তিনি এটা প্রমাণ করে দিলেন যে কেবল বলিউড নয়, গোটা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয় তিনি। সকলেই তার বিষয়ে নানান জিনিস জানতে চায়— নেন গুগল সার্চের সহযোগিতা।


১২:৪০ পিএম, ১২ ডিসেম্বর ২০২২ সোমবার

পরীর মাতৃত্বের চার মাস

পরীর মাতৃত্বের চার মাস

এইতো সেদিনের কথা। এরইমধ্যে কেটে গেছে চার মাস! গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছে রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা। রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।


০৯:৫৪ এএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

এ জীবনে আমার আর বিয়ে হবে না

এ জীবনে আমার আর বিয়ে হবে না

বাগদান সম্পন্ন হয়েছে দু'বছর আগেই। ২০২০ এর মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন নুসরাত ফারিয়া। যদিও বাগদানের দিন নয়, তার ৪ দিন পর সেকথা জানিয়েছিলেন নুসরাত। বলেছিলেন, ডিসেম্বরে বিয়ে করবেন। তারপর কেটে গেছে প্রায় আড়াই বছর। গত দুই ডিসেম্বরেও অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। যা নিয়ে অবশ্য তার অনুরাগীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। আর এবার আবারও সেই বিয়ের প্রসঙ্গ উঠতেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সাফ জানিয়েছেন, তিনি এই বিয়েটা করছেন না।


১১:৫৯ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

উষ্ণতা ছড়াচ্ছেন মিম

উষ্ণতা ছড়াচ্ছেন মিম

ঢাকাই সিনেমার হালের ক্রেজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় দক্ষতার কারণে চলতি বছরে মুক্তি পাওয়া তার অভিনীত দুটি সিনেমাই দর্শকমহলে আলোচিত। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার এই নায়িকা যেন বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে।জনপ্রিয় এই নায়িকা দর্শকদের হিট সিনেমা উপহার দিলেও পাশাপাশি সোশ্যালে বেশ সক্রিয়। সোশ্যালের মাধ্যমে অবশ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সহজেই নিজেকে যুক্ত রাখতে পারেন তিনি। 


০৬:৪২ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার