ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৮:০২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য ১৩ সদস্যের জুরি বোর্ড

চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য ১৩ সদস্যের জুরি বোর্ড

সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদানের লক্ষ্যে ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের (চলচ্চিত্র) সভাপতিত্বে এ জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চলচ্চিত্র), বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফী বিভাগের সহকারী অধ্যাপক রিফাত ফেরদৌস, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, বিশিষ্ট চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান, বিশিষ্ট অভিনেত্রী সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম), বিশিষ্ট সংগীত শিল্পী মোহাম্মদ নকিব উদ্দিন খান (নকিব খান) ও দৈনিক  ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। 


০৭:৩০ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

অনেকেই সাপোর্ট দিচ্ছেন,বাঁকা কথাও শুনতে হচ্ছে: চন্দনা

অনেকেই সাপোর্ট দিচ্ছেন,বাঁকা কথাও শুনতে হচ্ছে: চন্দনা

প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তিনি ছিলেন সংগীতের জন্য নিবেদিত প্রাণ। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) তার পৃথিবী ভ্রমণ শেষ করার চার বছর পূর্ণ হবে।এই কিংবদন্তির ব্যক্তিজীবন বরাবরই আড়ালে ছিল। তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনারও সেভাবে প্রকাশ্যে দেখা মেলেনি। তবে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তাকে বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছে।


১০:৪৫ এএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

আমি এখন গর্বিত মা: পরীমণি

আমি এখন গর্বিত মা: পরীমণি

পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।তবে নায়িকার এখনও বিশ্বাস হচ্ছে না তার সন্তান পৃথিবীতে এসেছে।


১১:৩১ এএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন পিয়া জান্নাতুল

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন পিয়া জান্নাতুল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। শনিবার (১৩ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন পিয়া।তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত গর্বিত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি।


১০:৪৯ এএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার

সহ-অভিনেত্রীর মৃত্যুতে প্রিয়াঙ্কার শোক

সহ-অভিনেত্রীর মৃত্যুতে প্রিয়াঙ্কার শোক

হলিউড অভিনেত্রী অ্যানে হেচে আর নেই। সড়ক দুর্ঘটনার এক সপ্তাহ পর তাকে ‘আইনত মৃত’ ঘোষণা করা হয়েছে।‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে এই অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সহ-অভিনেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়েছেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করেছেন এই অভিনেত্রী।


০৭:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার

ঢাকা মাতাবেন বলিউডের নোরা ফাতেহি

ঢাকা মাতাবেন বলিউডের নোরা ফাতেহি

বলিউডের এই সময়ের সেনসেশন নোরা ফাতেহি। আইটেম গান মানেই তার উপস্থিতি। খোলামেলা রূপে নৃত্যের ঝড় তোলেন তিনি। তার নৃত্যে বেশ কয়েকটি আইটেম গান ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।বলিউড মাতানো এই নৃত্যশিল্পী এবার আসছেন ঢাকায়। নাচে-গানে এবার তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে।


১০:৪৩ এএম, ১২ আগস্ট ২০২২ শুক্রবার

কাজে ফিরলেন অভিনেত্রী স্পর্শিয়া

কাজে ফিরলেন অভিনেত্রী স্পর্শিয়া

এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এরইমধ্যে কাজে ফিরেছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসে এই খবর জানান স্পর্শিয়া নিজেই। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘খারাপ লাগছে, তবুও অনেক ভালো লাগছে। সেটে ফিরে কাজ করছি, আলহামদুলিল্লাহ!’


১২:৪২ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

সন্তানের ছবি প্রকাশ করলেন পরীমণি

সন্তানের ছবি প্রকাশ করলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। গতকাল সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। 


১১:৫৮ এএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

পুত্র সন্তানের মা হলেন পরীমনি

পুত্র সন্তানের মা হলেন পরীমনি

পুত্র সন্তানের মা হলেন সময়ের আলোচিত তারকা অভিনেত্রী পরীমনি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘রাজ্য’ নামের সন্তানের জন্ম দেন পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন ‘রাজ্য’র বাবা অভিনেতা শরিফুল রাজ। সন্তান ও মা দুজনে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।  


০৯:৫৭ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

পাটের শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী

পাটের শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী

আলো ঝলমলে মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইমন চক্রবর্তীর গাওয়া ‘টাপা টিনি’ গান। এ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। তার পরনে হলুদ পাড়ের শাড়ি। মনামীর গান ও নাচ যেমন নজর কেড়েছে, তেমনি দৃষ্টি কেড়েছে তার পরনের শাড়ি।নেটদুনিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।


০৫:০১ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

জন্মদিনে দেবশ্রী নিজেই পায়েস রেঁধে খাওয়ালেন মাকে

জন্মদিনে দেবশ্রী নিজেই পায়েস রেঁধে খাওয়ালেন মাকে

চলতি বছর জন্মদিনের আগেই বিপত্তি। পড়ে গিয়ে কপালে ভাল রকম চোট পেয়েছেন দেবশ্রী রায়ের মা আরতি রায়। ভারতীয় পত্রিকাকে দেবশ্রী বলেছেন, বড়দির কাছে মা থাকেন। বাড়িতেই পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছেন। অনেক রক্তপাত হয়েছে। মা ৯২ ছুঁইছুঁই। দুর্ঘটনার পরে বেশ কাহিল হয়ে পড়েছেন। 


০৮:৩৫ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

কষ্ট পেলে কাঁদতাম, হাসি পেলে হাসতাম: কৃতি

কষ্ট পেলে কাঁদতাম, হাসি পেলে হাসতাম: কৃতি

বলিউডের আলোচিত অভিনেত্রী কৃতি স্যানন। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বচ্চন পান্ডে’। এ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।ফরহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি গত ১৮ মার্চ মুক্তি পায়।


১০:৪৫ এএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

বেবি বাম্পসহ সামনে এলেন আলিয়া ভাট

বেবি বাম্পসহ সামনে এলেন আলিয়া ভাট

বিয়ের দু’মাস পরই মা হওয়ার সুখবর দেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। গত ২৭ জুন সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করেন তিনি। উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তখন তাকে ভালোবাসায় সিক্ত করেন। এবার বেবি বাম্পসহ সামনে এলেন আলিয়া। ঢিলেঢালা পোশাক নয়, টাইট ফিট পোশাক পরে বেবি বাম্প দেখিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন।


০১:৪৫ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার

গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী

গাড়ি দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে অভিনেত্রী

গাড়ি বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হয়েছেন আমেরিকান অভিনেত্রী অ্যান হেইশ। শুক্রবার (৫ জুলাই) পশ্চিম লস অ্যাঞ্জেলসের ওয়ালগ্রোভ অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, দুর্ঘটনার সময় অ্যান হেইশ নীল মিনি কুপার মডেলের গাড়িটি নিজেই চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়েছেন অভিনেত্রী। 


১১:৩১ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

পরীমণির মা হওয়ার তারিখ জানা গেল

পরীমণির মা হওয়ার তারিখ জানা গেল

প্রথমবারের মতো মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে তার ভক্ত-অনুসারীরা যতটা না উচ্ছ্বসিত, তার উচ্ছ্বাস এর চেয়ে অনেক বেশি। অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। কেনাকাটা করে বাসা প্রায় ভর্তি করে ফেলছেন। কোনো কিছুরই খামতি রাখছেন না নায়িকা। এই প্রস্তুতি পরীকে সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন তার স্বামী, অভিনেতা শরিফুল রাজ।


১০:৪৮ এএম, ৭ আগস্ট ২০২২ রবিবার

তানজিন তিশা সিনেমায় আসতে চান, তবে…

তানজিন তিশা সিনেমায় আসতে চান, তবে…

শোবিজে তার পথচলা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। নৃত্যেও পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নাচের অনুষ্ঠানেও দেখা যেত তাকে। মিউজিক ভিডিওর মডেল হয়েই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের। নাটকে আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি দেশের নাটকের প্রথম সারির অভিনেত্রী।


০১:১৫ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তুষি

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তুষি

‘হাওয়া’ সিনেমায় অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন হালের নতুন নায়িকা নাজিফা তুষি। তবে অভিনয়ের বাইরে বাস্তবের একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ সমালোচনার শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি।


১২:৪৫ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার

কাজলের ৪৮তম জন্মদিন, শুভেচ্ছা অজয় থেকে মাধুরীর

কাজলের ৪৮তম জন্মদিন, শুভেচ্ছা অজয় থেকে মাধুরীর

কাজল, অজয় দেবগণ বলিউডের প্রথম সারির জুটিদের মধ্যে অন্যতম। সেই নব্বইয়ের দশক থেকে কাজল-অজয় জুটিতে মজে দর্শক। ৫ অগস্ট কাজলের জন্মদিন। আর এই বিশেষ দিনে সেই প্রেমেরই আবারও ঝলক মিলল। স্ত্রীর জন্মদিন, আর বিশেষ বার্তা আসবে না অজয়ের তরফ থেকে, তা কী কখনও হয়! এমনিতেই কাজলের সঙ্গে অজয়ের মজার কথোপকথন দর্শকের ভীষণ প্রিয়।


০৯:২১ পিএম, ৫ আগস্ট ২০২২ শুক্রবার

নতুন প্রেমিককে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

নতুন প্রেমিককে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না হলেও নতুন প্রেমে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব‌্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা।


০৬:১৭ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

‘তার আসার আয়োজন’

‘তার আসার আয়োজন’

চিত্রনায়িকা পরীমনি-শরিফুল রাজ দম্পতি অনাগত সন্তানের প্রতীক্ষায় দিন গুনছেন। প্রতিটি বাবা-মায়ের মতো এই তারকা দম্পতি এ নিয়ে উচ্ছ্বসিত। সন্তানের নামও ঠিক করে রেখেছেন দুজন। ছেলে হলে নাম হবে ‘রাজ্য’,  মেয়ে হলে ‘রানী’। আর ক’দিন পরেই পৃথিবীর আলো দেখবে তাদের সন্তান।


১২:২৬ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

আমার জান না ফেরার দেশে চলে গেলো: দিয়া মির্জা

আমার জান না ফেরার দেশে চলে গেলো: দিয়া মির্জা

‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান না ফেরার দেশে চলে গেলো। আশা করি, তুই যেখানেই থাকিস শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি। তুই সব সময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস। ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর হাসি, নাচ আর গানে।’এ ধরনের আবেগঘন লেখা কোনো সাধারণ মানুষের নয়। ইনস্টাগ্রামে এটি লিখেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।


১২:৪৩ পিএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

স্বামীর কম বয়স নিয়ে সমালোচনা, যা বললেন পূর্ণিমা

স্বামীর কম বয়স নিয়ে সমালোচনা, যা বললেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা নতুন ঘর বেঁধেছেন। গত ২৭ মে ভালোবেসে বিয়ে করেছেন আশফাকুর রহমান রবিন নামের এক যুবককে। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন গেল মাসের শেষ ভাগে। পূর্ণিমার স্বামী রবিন একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।


১১:১৪ এএম, ২ আগস্ট ২০২২ মঙ্গলবার

যতদিন বেঁচে থাকব, শিশুটির খোঁজ রাখব : বর্ষা

যতদিন বেঁচে থাকব, শিশুটির খোঁজ রাখব : বর্ষা

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে রাস্তায় ভূমিষ্ঠ হওয়া সেই নবজাতক কন্যাশিশু ফাতেমার শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে ঢাকার ছোটমণি নিবাসে। যতদিন বেঁচে থাকবেন, ততোদিন শিশুটির খোঁজ রাখবেন চিত্রনায়িকা বর্ষা।তিনি জানান, ‘ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে একটি বাচ্চা বের হয়ে গেছে। 


০৮:৫৮ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার

হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু

দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার ৩০ জুলাই রাত ১২টার দিকে মারা যান এই কিংবদন্তি। জানা যায়, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর


১১:৪৭ এএম, ৩১ জুলাই ২০২২ রবিবার