ইবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ঝড়
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রকাশের পরপরই দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ র্যাগিং এর বিরুদ্ধে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়েই নয় বরং ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে ঘটা নির্যাতনের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের মানুষ।
গত রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে ডেকে নিয়ে ওই ছাত্রীকে নির্যাতন করা হয়। পরের দিন সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভয় পেয়ে হল ছেড়ে বাসায় চলে যান তিনি। পরবর্তীতে এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এর পরেই সকল স্তরের মানুষ প্রতিবাদ জানাতে শুরু করেন।
সবাই একযোগে সংবাদটি শেয়ারের পাশাপাশি নিজের ভাষায় প্রতিবাদ জানাতে শুরু করেন। বেশিরভাগ মানুষের দাবী অভিযুক্তদের কেন আটক করে এখনো রিমান্ডে নেওয়া হয়নি! অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, হয়তো তদন্ত কমিটি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, রিপোর্ট আদৌ আসে কিনা কে জানে? অনেকের অভিযোগ নির্যাতিতরা নয়, নির্যাতনকারীর ছবি পোস্ট করেই সবাইকে কুলাঙ্গার দেখার সুযোগ করে দেয়া হউক।
অনেকেই আবার আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, হল বা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেইকি তাদের সকল দোষ মাফ হয়ে যাবে। পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয়, নামক ফেসবুক পেজ থেকেও ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। সর্বস্তরের মানুষের একটাই দাবি র্যাগিং বন্ধ করা।
এদিকে, ভুক্তভোগী ওই ছাত্রীকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ইতোমধ্যে প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও ভুক্তভোগীকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। অপরদিকে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুমকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত অভিযুক্তকে সাংগঠনিক কার্যক্রম থেকেও সাময়িক অব্যাহতি দিয়েছে শাখা ছাত্রলীগ।
অপরদিকে এই ঘটনায় পরপরেই অভিযুক্তদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে শাখা ছাত্র ইউনিয়ন। একই দাবিতে মশাল মিছিল করেছে শাখা ছাত্রদল। এছাড়াও বিচারের দাবি জানিয়েছে শাখা ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

