কাতার বিশ্বকাপে রেফারি থাকবেন এই নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
কাতার বিশ্বকাপ ২০২২-এর জন্য আর মাত্র কয়েকদিনে অপেক্ষা। এরই মধ্যে এবারের বিশ্বকাপ নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এই প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারিরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচ পরিচালনার মাধ্যমে রুয়ান্ডার সালিমা মুকাসাংগা এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন। এবার তিনি এই যুগান্তকারী কাজটি করবেন বিশ্ব পরিসরে।
সালিমা মুকাসাংগা বলেন, ‘এরকম সুযোগ পেলে তা আমাদের নিতে হবে, এর মাধ্যমে আপনি বাকি নারীদের জন্য সুযোগ খুলে দিচ্ছেন। বিশেষ করে আফ্রিকার নারীদের জন্য।’
কাতার বিশ্বকাপে যে তিনজন নারী রেফারি থাকবেন তিনি তাদের মধ্যে একজন। ফ্রান্স এবং জাপান থেকে আসবেন বাকি দুইজন। গত জানুয়ারিতে পুরুষদের আফ্রিকা কাপ অব নেশন্সে'‘গিনি বনাম জিম্বাবুয়ের ম্যাচে প্রথম নারী রেফারি ছিলেন’
সালিমা বলেন, ‘এটাতো বিরাট সৌভাগ্য কারণ এর আগে কখনো এটা ঘটেনি। এর মানে হলো, আপনিই প্রথম এই কাজটি করতে যাচ্ছেন। কাজেই আপনাকে ভালোভাবে এবং ঠিকভাবে এই দায়িত্ব পালন করতে হবে।’
মুকাসংগা বাস্কেটবল খেলতে চেয়েছিলেন কিন্তু তার বয়স কম হওয়ায় তাকে দলে নেয়া হয়নি। এরপর তিনি ফুটবল খেলায় ঝুঁকে পড়েন। ফুটবল রেফারি নিয়োগের একটি বিজ্ঞাপন তার চোখে পড়েছিল। এবং সেই সুযোগ তিনি গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, ‘মাঠজুড়ে যখন পুরুষদের প্রাধান্য তখন, তখন আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। দ্বিগুণ খাটুনি খাটতে হবে। তারপর আপনার প্রচুর আগ্রহ থাকতে হবে। কারণ আগ্রহ না থাকলে আপনি দ্রুতই ক্লান্ত হয়ে যাবেন। পুরুষরা আমাদের উৎসাহ দেয় না, তারপর মনে রাখতে হবে, এমন মাঠে আমরা যাচ্ছি যেখানে পুরুষদেরই আধিপত্য।’
মুকাসাংগা টোকিও অলিম্পিকসে এবং ২০১৯ সালে ফ্রান্সে নারী বিশ্বকাপে রেফারি হিসেবে কাজ করেছেন। এখন পুরুষ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
জোরোম ড্যামন, রেফারি প্রশিক্ষক বলেন ‘ এটা দুর্দান্ত একটা মাইলফলক। সালিমা সেই গুটিকয় মানুষের একজন, যারা পুরুষদের বিশ্বকাপ এবং নারীদের বিশ্বকাপে কাজ করার সুযোগ পাচ্ছেন। এটা আগে কখনো ঘটেনি। এ থেকে বোঝা যায় আফ্রিকার রেফারিদের মান কোথায়। মুকাসংগা বলেন, ‘আফ্রিকায় তার কাজ করার অভিজ্ঞতা খুব কাজে লাগবে।’
তিনি আরো বলেন, ‘কিছু লোক সব সময় থাকবে যাদের খুশি করা যাবে না। বিশেষ করে যারা হারে। কাজেই আপনাকে যা করার তা করতেই হবে। দিনের শেষে তারাও বলবে আমিই ঠিক ছিলাম। এখন তারা নারীদের উপর আস্থা রাখছে। নারীরাও পুরুষদেই মতোই কাজ করতে পারে। আমি জানি, আমার মতোই স্বপ্ন দেখছেন আরো অনেক নারী।’
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



