ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২৩:০৯:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

কোহলিদের সমান পারিশ্রমিক পাবেন ভারতকন্যারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সুখবর পেল ভারতীয় নারী ক্রিকেট দল। এখন থেকে আন্তর্জাতিক ম্যাচ ফি ভারতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের মাঝে সমভাবে বণ্টন হবে। এমন খবর নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

ক্রিকইনফোর সংবাদে জানানো হয়, এখন থেকে ভারতীয় পুরুষ ও নারী ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন। যেখানে প্রতিটি টেস্টের জন্য একজন ক্রিকেটার ১৫ লাখ ভারতীয় রুপি পাবেন। ওয়ানডের জন্য ৬ লাখ ও টি-টোয়েন্টির জন্য ৩ লাখ।

এতদিন ভারতের নারী ক্রিকেটাররা ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ১ লাখ রুপি পেতেন। আর টেস্টের জন্য ৪ লাখ।