দুই রেকর্ডে পেলেকে ছাড়িয়ে মেসির পাশে এমবাপ্পে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৫ ডিসেম্বর ২০২২ সোমবার
কিলিয়ান এমবাপ্পে।
কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে স্থান করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। অলিভিয়ের জিরুদের পর অসাধারণ দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর এই গোলে দুটি রেকর্ড করেছেন ফরাসি তারকা।
দোহার আল থুমামা স্টেডিয়ামে রোববার পোল্যান্ডের বিপক্ষে ৭৪তম মিনিটে দারুণ গোলে ইতিহাসের পাতায় নাম লেখান এমবাপ্পে। ডান দিক থেকে উসমান দেম্বেলের পাস বক্সের সামনে পান তিনি। একটু ভেতরে ঢুকে জায়গা বানিয়ে ডান পায়ে শট নেন, ওপরের কোণা দিয়ে বল জালে জড়ায়।
বিশ্বকাপে এটি এমবাপ্পের অষ্টম গোল। তাতে বয়স ২৪ বছর পূর্ণ হওয়ার আগে বিশ্বকাপের মঞ্চে পেলের করা ৭ গোলকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসলেন ফরাসি তারকা।
একই সঙ্গে ভেঙে দেন পর্তুগিজ গ্রেট ইউজেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের আট গোলের রেকর্ডও। ২৪ বছর ১৮২ দিন বয়সে ৮টি গোল করেছিলেন ইউজেবিও। এমবাপ্পে করলেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।
এই তারকা এখানেই থামেননি। পোলিশদের বিপক্ষে শেষ গোলটিও করেন এমবাপ্পে। এনিয়ে বিশ্ব সেরার মঞ্চে তার গোল হলো ৯টি। আর এতেই মেসির পাশে বসলেন এমপাপ্পে।
বিশ্বকাপে এ পর্যন্ত ৯ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। এমবাপ্পে দুটি বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে করলেন ৯ গোল, আর মেসি ৯ গোল করেছেন ২৩ ম্যাচে।
তবে, বিশ্বকাপে এমবাপ্পের চেয়ে কম ম্যাচ খেলে ৯ গোল করেছেন ব্রাজিলের আদেমির (৬ ম্যাচ), পর্তুগালের ইউসেবিও (৬ ম্যাচ) ও ইতালির ক্রিস্টিয়ান ভিয়েরি (৯ ম্যাচ)।
আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের দুই দিন পর ২৪ বছর পূর্ণ হবে এমবাপ্পের। ফ্রান্সও উঠে গেছে কোয়ার্টার-ফাইনালে। তাই রেকর্ড আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে এমবাপ্পের সামনে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











