নিউজিল্যান্ডের কাছে নারী ক্রিকেট দলের হার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৮০ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৩৩ বলে ৭৩ রানের ধীরগতির ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জবাবে নিউজিল্যান্ড নারী দল ৩১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায়।
ওয়েলিংটনে টসে জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা। তবে বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ। মুর্শিদা খাতুন ও ফারজানা হক দলীয় ১০ রানের মধ্যেই বিদায় নেন। তৃতীয় উইকেটে জুটি গড়েন শারমিন আক্তার ও নিগার সুলতানা। ৬৩ বলে ২৯ রান করে বিদায় নেন শারমিন।
এরপর লতা মণ্ডলকে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন নিগার। যথারীতি এই জুটিতেও রানের গতি ছিল না খুব ভালো। ৯৬ বল খেলে ৫৫ রান করেন দুজন। ৪৯ বলে ২২ রানে লতার বিদায়ে থামে এই জুটি।
নিগারের তৃতীয় ওয়ানডে ফিফটি আসে ১১০ বলে। পরে তিনি ছাড়িয়ে যান এই সংস্করণে নিজের আগের সেরা ৫৯ রানকে। ১৩৩ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। রান আউটের স্বীকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান জ্যোতি। তখন বাংলাদেশের দলীয় রান ছিল ১৬১। রান আউট হওয়ার আগে জ্যোতির বাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা। শেষ দিকে রুমানা আহমেদ, রিতু মনিরা পারেননি পরিস্থিতির দাবি মেটাতে। দ্রুত রান তোলার সামর্থ্য আছে যার, সেই জাহানারা আলমকে দেখা যায়নি ব্যাটিংয়ে।
জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। অর্ধশত রানের উদ্বোধনী জুটিতে ৪৯ বলে ৫০ রান তোলেন সোফি ডিভাইন ও সুজি বেটস। ২১ রান করা ডিভাইনকে বিদায় করে জুটি ভাঙেন জাহানারা। পরের বলেই তিনি বিদায় করেন বিপজ্জনক ব্যাটার অ্যামিলিয়া কারকে। তবে বাংলাদেশকে ম্যাচে ফিরতে দেননি বেটস ও ম্যাডি গ্রিন। এই দুজনই শেষ করে দেন খেলা।
১২টি ওয়ানডে সেঞ্চুরি করা বেটস ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অপরাজিত থাকেন নব্বইয়ে গিয়ে। গ্রিন অপরাজিত থাকেন ৭০ বলে ৫৯ করে। দুজনের অবিচ্ছিন্ন জুটি ১৩৩ বলে ১৩১ রানে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৮০/৮ (মুর্শিদা ১, শারমিন ২৯, ফারজানা ১, নিগার ৭৩, লতা ২২, রুমানা ৯, রিতু ১৫, নাহিদা ১, রাবেয়া ৪*, মারুফা ৪*; জেনসেন ৮-০-৩১-০, জেস কার ১০-৪-২৩-৪, ডিভাইন ৫-০-১৬-০, পেনফোল্ড ৮-১-২৬-০, অ্যামিলিয়া কার ১০-০-৪১-০, জোনাস ৯-০-৪২-১)।
নিউ জিল্যান্ড : ৩১ ওভারে ১৮১/৮ (ডিভাইন ২১, বেটস ৯৩*, অ্যামিলিয়া কার ০, গ্রিন ৫৯*; জাহানারা ৮-০-৩২-২, মারুফা ৫-০-৩৫-০, সালমা ৪-০-৩৫-১, নাহিদা ৮-০-২৯-০, রাবেয়া ৩-০-২২-০, রিতু ৩-০-২১-০, রুমানা ৩-০-২৩-০, লতা ১-০-১২-০)।
ফলাফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: জেসিকা কার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার, নেপিয়ারে।
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা



