ফিফা র্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ পিএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
বাংলাদেশ নারী ফুটবল দল।
নেপালের মাটিতে সাফ জয়ের পর ফিফার র্যাংকিংয়েও এগিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। সাত ধাপ এগিয়ে ফিফা র্যাংকিংয়ে সাবিনাদের অবস্থান ১৪০-এ।
র্যাংকিংয়ে ব্যাপক এগোনো বাংলাদেশ নারী ফুটবল দলের মোট পয়েন্টেও উন্নতি হয়েছে। টুর্নামেন্টের আগে গোলাম রব্বানী দলের পয়েন্ট ছিল ১০১৭ দশমিক ১৬, অপরাজিতভাবে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় এখন সে পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৫৪ দশমিক ৫৫-তে।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয়ে শুরুটা করে বাংলাদেশ। পরের ম্যাচেই পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় সাবিনা-সানজিদারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেন তারা।
সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। প্রথমবারের মতো শিরোপা জয়ের এই যাত্রায় বাংলাদেশ মাত্র ১ গোল হজম করে। দুর্দান্ত এই পারফরম্যান্সের দরুণ ১৪৭তম স্থান থেকে একলাফে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ এগোলেও পিছিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ ও নেপালের বিপক্ষে হেরে তিন ধাপ পিছিয়েছে দেশটি। ফিফার বর্তমান র্যাংকিংয়ে ভারতের অবস্থান ৬১তম। বাংলাদেশের কাছে ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে।
নারী ফুটবলে ফিফা র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে সুইডেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











