বিশ্বকাপে নিরাপদ বোধ করছেন নারী দর্শকরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বকাপের ২২তম আসর বসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। মুসলিমপ্রধান দেশটি সংরক্ষণশীল হওয়ায় অনেকে খেলা দেখতে যাওয়ার আগে সংশয়ে ছিলেন নিরাপত্তা ও খোলামেলা চলাফেরা করা নিয়ে। বিশেষ করে নারী ফুটবলপ্রেমীরা ছিলেন সংশয়ে।
ফুটবল খেলা চলাকালীন মাঠে মদ নিষিদ্ধ করা হয়েছে। তবে বিধিনিষেধ থাকলেও অনেক নারী দর্শকই বলছেন, তারা কাতারে খেলা দেখতে গিয়ে নিরাপদ বোধ করছেন।
ইংল্যান্ড থেকে খেলা দেখতে আসা এলি মলোসন রয়টার্সকে বলেন, ‘আমি ধারণা করেছিলাম কাতার মেয়েদের জন্য খুবই ভয়ানক একটি জায়গা। আমি নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত ছিলাম। কিন্তু এখানে আসার পর যত দিন যাচ্ছে, মনে হচ্ছে আমি যা ভেবেছি, তা ঠিক নয়। নারী হিসেবে কাতারে ঘুরে আমি নিরাপদ বোধ করেছি।’
মলোসন একটি নারীবাদী সংগঠনের শুভেচ্ছাদূতও। ‘হার গেম টু’ নামের সেই সংগঠন ফুটবলে নারী দর্শকদের অংশগ্রহণ নিয়ে কাজ করে। তিনি জানান, কাতার আসার আগে তার বাবাও অস্বস্তিতে ছিলেন। পরে তিনি শেষ পর্যন্ত তার সফর সঙ্গী হন।
ইংল্যান্ড থেকে খেলা দেখতে আসা এলি মলোসন রয়টার্সকে বলেন, ‘আমি ধারণা করেছিলাম কাতার মেয়েদের জন্য খুবই ভয়ানক একটি জায়গা। আমি নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত ছিলাম। কিন্তু এখানে আসার পর যত দিন যাচ্ছে, মনে হচ্ছে আমি যা ভেবেছি, তা ঠিক নয়। নারী হিসেবে কাতারে ঘুরে আমি নিরাপদ বোধ করেছি।’
আর্জেন্টাইন নারী দর্শক আরিয়ানা গোল্ডও রয়টার্সকে একই ধরনের কথা বলেন। তিনি বলেন, ‘কাতারে আসার আগে আমি ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। ভেবেছিলাম, এখানকার পরিবেশটা খুবই কড়া হবে। ভেবেছিলাম এই দেশটা শুধু পুরুষদের, মেয়েদের জন্য অস্বস্তিকর। কিন্তু না, আমি এই দেশে খুব আনন্দে আছি, স্বস্তিতে আছি।’
ইংল্যান্ডের শেফিল্ড থেকে আসা এমা স্মিথও একই সুরে কথা বলেছেন মলোসন ও আরিয়ানার সঙ্গে।
তাকে প্রশ্ন করা হয়েছিল কাতার নিরাপদ কিনা, তিনি বলেন, ‘আমি এখানে খুবই নিরাপদ বোধ করছি। কোনো সমস্যা নেই। অ্যালকোহল নিষিদ্ধ থাকাটা বরং নারীদের জন্য অনেক নিরাপদ পরিবেশ তৈরি করেছে।’
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্প্রতি জানিয়েছে, জনপ্রিয় খেলার এই বড় আসরে এবার গ্রুপ পর্বের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন ২৪ লাখের বেশি দর্শক। ২০২২ সালের কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয় ৪৮টি ম্যাচ। এখন পর্যন্ত খেলার দর্শক সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
গত ২ ডিসেম্বর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিশ্বকাপের টিকিটবিহীন ভ্রমণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছে কাতার। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টিকিটবিহীন কোনো ভক্তের কাছে হায়া কার্ড, বুক করা হোটেল রিজার্ভেশন এবং ৫০০ কাতার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৮৭০ টাকা প্রায়) ফি থাকলেই তিনি কাতারে প্রবেশের অনুমতি পাচ্ছেন। -রয়র্টাস
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস






