বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২২ সোমবার
ফুটবল জাদুকর লিওনেল মেসি।
সৌদি আরবের বিপক্ষে আগামীকাল মঙ্গলবারের ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করত যাচ্ছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ক্যারিয়ারে পঞ্চমবারের মত বিশ্বকাপে খেলতে নামার আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনার অধিনায়ক ও ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি।
এবারের আসরে কাল খেলতে নামলেই সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলা ক্লাবের সদস্য হবেন মেসি।
সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আগেই নাম লিখিয়েছেন- মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল, ডিফেন্ডার রাফায়েল মার্কেজ এবং জার্মানির মিডফিল্ডার লোথার ম্যাথিউস। এবার সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলার তালিকায় নাম উঠবে মেসি। সুযোগ থাকছে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোরও।
২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ সর্বশেষ চার বিশ্বকাপে খেলেছেন মেসি ও রোনালদো। এবারের বিশ^কাপ হবে মেসি ও রোনালদোর পঞ্চম বিশ্বকাপ।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলেছেন জার্মানির ম্যাথিউস। এখন পর্যন্ত মেসি খেলেছেন ১৯টি। আর ৭টি ম্যাচ খেললেই ম্যাথাউসকে টপকে বিশ্ব রেকর্ড গড়বেন মেসি। এজন্য সেমিফাইনালে উঠতে হবে মেসির আর্জেন্টিনাকে। সেমি পর্যন্ত ৬টি ম্যাচ খেলবেন মেসি। গ্রুপ পর্বে ৩টি, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমি মিলিয়ে মোট ৬টি। সেমিতে হেরে গেলে তৃতীয়স্থান নির্ধারনীসহ ৭টি ম্যাচ হবে মেসির। অথবা ফাইনালে উঠলেও এই আসরে ৭টি ম্যাচ হয়ে যাবে মেসির। তাতেই বিশ্ব রেকর্ডের মালিক হবেন তিনি।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলেছেন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। এখন পর্যন্ত ১৯টি ম্যাচ আছে মেসির। এবারের আসরের গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেললে মেসির ম্যাচ সংখ্যা হবে ২২টি। তাতে ম্যারাডোনাকে পেছনে ফেলবেন মেসি।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। চারটি বিশ্বকাপে ১৭টি জয় আছে তার। বিশ্বকাপে মেসির জয় ১২টি। এবারের আসরে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচ জিতলেই ক্লোসাকে পেছনে ফেলবেন মেসি। সেমিতে হারালেও সমস্যা নেই। তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে জয় পেলেই হবে মেসির।
অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মেক্সিকোর সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ। এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। ১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপ মঞ্চে এ পর্যন্ত ১২ ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন মেসি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠলেই মার্কেজকে ছাড়িয়ে যাবেন মেসি।
এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে এরমধ্যে ২০০৬, ২০১৪ ও ২০১৮ আসরে গোল করেছেন মেসি। ২০১০ সালে গোল করতে পারেননি। এবার কাতার বিশ্বকাপে গোল করলে প্রথম আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়বেন মেসি।
বর্তমানে দিয়াগো ম্যারাডোনা ও গাব্রিয়েল বাতিস্তুতার সমান বিশ্বকাপে ৩টি করে গোল করেছেন। ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ১৯৯৪ বিশ্বকাপে এবং বাতিস্তুতা ১৯৯৪, ১৯৯৮, ২০০২ বিশ্বকাপে গোল করেছেন।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন বাতিস্তুতা। বাতিস্তুতাকে টপকাতে ৫ গোল লাগবে মেসির। বর্তমানে মেসির মোট গোল ৬টি। ২০০৬ সালে ১টি, ২০১৪ সালে ৪টি এবং ২০১৮ সালে ১টি গোল করেছিলেন মেসি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






